দু’বছরের জন্য নির্বাসিত! CSK-র ম্যাচের আগেই শাস্তি পেলেন KKR-র মুজারাবানি

Published:

Blessing Muzarabani

বিক্রম ব্যানার্জী, কলকাতা: যা আশঙ্কা ছিল সেটাই হল। মঙ্গলবার সন্ধ্যায় চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। আর তার ঠিক আগেই বড় শাস্তি পেলেন নাইট তারকা ব্লেসিং মুজারাবানি (Blessing Muzarabani)। জিম্বাবুইয়ের এই তারকা পেসারকে শাস্তি দিয়েছে পাকিস্তান সুপার লিগ কর্তৃপক্ষ। তাঁকে আগামী দু’বছরের জন্য PSL থেকে নির্বাসিত করা হয়েছে। তাতে অবশ্য চাপে পড়বে না কলকাতা নাইট রাইডার্স। কারণ পাকিস্তানের টি-টোয়েন্টি লিগে নিষিদ্ধ হলেও বর্তমানে IPL এ পুরোপুরি মনোযোগ দিতে পারবেন এই খেলোয়াড়।

কেন নিষিদ্ধ করা হল নাইট তারকাকে?

পাকিস্তান সুপার লিগ ছেড়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলতে এসেছিলেন জিম্বাবুয়ের ব্লেসিং। তাতেই একেবারে চটে গিয়েছিল পাকিস্তান সুপার লিগ কমিটি এবং পাক ক্রিকেট বোর্ড। এ নিয়ে PCB প্রধান মহসিন নকভির কাছেও নালিস জানায় দল ইসলামাবাদ ইউনাইটেড। পরবর্তীতে নাকি পাক বোর্ডের প্রধান একেবারে আশ্বস্ত করেছিলেন যে ব্লেসিংকে শাস্তি দেওয়া হবে। এবার সেই মতোই পাকিস্তান সুপার লিগ ছেড়ে IPL এ যোগ দেওয়ায় দু বছরের জন্য নিষিদ্ধ হয়ে গেলেন জিম্বাবুয়ের তারকা পেসার।

মঙ্গলবার কলকাতা বনাম চেন্নাই ম্যাচের কয়েক ঘন্টা আগেই মুজারাবানিকে পাকিস্তান সুপার লিগে নিষিদ্ধ করার ঘোষণা দেয় PSL কর্তৃপক্ষ। পাকিস্তানের তরফে অভিযোগ জানানো হয়, এই খেলোয়াড় ইসলামাবাদ ইউনাইটেড দলের সাথে চুক্তি ভঙ্গ করে কলকাতা নাইট রাইডার্স দলে যোগ দিয়েছেন। এটা অন্যায় এবং নিয়মের পরিপন্থী। যদিও PSL থেকে নির্বাসিত হয়ে কোনও মন্তব্য করেননি জিম্বাবুয়ের এই খেলোয়াড়।

অবশ্যই পড়ুন: RR ম্যানেজমেন্টের উপর বেজায় অসন্তুষ্ট বৈভব সূর্যবংশী

উল্লেখ্য, বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তে ছেড়ে দিতে বাধ্য হয় কলকাতা নাইট রাইডার্স। আর তারপরেই ওপার বাংলার প্লেয়ারের বিকল্প খুঁজতে থাকে কলকাতা। শেষ পর্যন্ত জিম্বাবুয়ের ব্লেসিংকেই মুস্তাফিজুরের বিকল্প হিসেবে দলে নেয় শাহরুখ খানের ম্যানেজমেন্ট।