ফুটবল ভক্তদের জন্য চরম সুখবর, কলকাতায় খেলতে আসছে ব্রাজিল! কবে?

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দেশের ফুটবল ভক্তদের জন্য চরম সুখবর! খুব শীঘ্রই ভারতে (India) আসতে পারে ব্রাজিল ফুটবল দল (Brazil)। শোনা যাচ্ছে, এদেশের মাটিতে প্রীতি ম্যাচ খেলতে আসবে কার্লো আনচেলত্তির দল। সেই মর্মে, ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন এবং আয়োজকদের মধ্যে আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এখন শুধু অপেক্ষা আনুষ্ঠানিকভাবে চুক্তি সম্পন্ন করার। সেটা হয়ে গেলেই ভারত সফরের কথা ঘোষণা করে দিতে পারে ব্রাজিল। এখন প্রশ্ন, ঠিক কবে নাগাদ ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে ব্রাজিলের ফুটবল ম্যাচ?

কবে প্রীতি ম্যাচ খেলতে নামবে ব্রাজিল?

ESPN এর এক রিপোর্ট অনুযায়ী, আগামী অক্টোবর মাসেই ভারত তথা কলকাতায় এসে একটি প্রীতি ম্যাচ খেলতে পারে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। তবে সেই ম্যাচে ব্রাজিলিয়ানদের প্রতিপক্ষ কারা হবে তা এখনও চূড়ান্ত হয়নি। এদিকে কয়েকটি সূত্র দাবি করছে, 21 সেপ্টেম্বর থেকে 6 অক্টোবরের মধ্যে ফিফার আন্তর্জাতিক উইন্ডোতেই অনুষ্ঠিত হতে পারে ব্রাজিলের এই প্রীতি ম্যাচ।

আপাতত যা খবর, ব্রাজিল আসন্ন সেপ্টেম্বরের 25 তারিখ টাউনসভিলে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। এরপর 29 সেপ্টেম্বর ব্রিসবেনের সানকর্প স্টেডিয়ামে তারা তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে। এই ম্যাচ হয়ে গেলে অক্টোবরে কলকাতার বুকে খুব সম্ভবত যুবভারতী ক্রীড়াঙ্গনে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে পারে নেইমারের দেশ।

অবশ্যই পড়ুন: সেবাশ্রয় থেকে আমফান ত্রাণ, আজ বিধানসভায় অভিষেকের দুর্নীতির রিপোর্ট দেবেন মুখ্যমন্ত্রী

উল্লেখ্য, ভারতে ব্রাজিল ফুটবল দলের অগণিত ভক্ত।এবারের ফুটবল বিশ্বকাপ চলাকালীন যার প্রমাণ মিলে ছিল। যদিও এবছর নিজেদের সেরাটা দিয়েও অনেক আগেই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিলেন রাফিনিয়ারা। পরে দলের ভরাডুবি দেখে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করেন নেইমার।

আরও Brazil Football Kolkata