প্রীতি পোদ্দার, কলকাতা: বাঁচার আর কোনো উপায় নেই, এবার অভিষেকের দুর্নীতির পর্দাফাঁস করতে চলেছেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)! ক্ষমতার রদবদল হতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে একের পর এক ভাঙন যেন লেগেই রয়েছে। অভিষেকের (Abhishek Banerjee) দিকে আঙুল তুলে অনেকেই মমতার সঙ্গ ছাড়ছেন। তার উপর তাঁকে পোহাতে হচ্ছে একাধিক FIR। এমতাবস্থায় সেবাশ্রয় এবং পূর্ববর্তী সরকারের বিভিন্ন অনিয়মের তদন্তে প্রস্তুত হওয়া ক্যাগ রিপোর্ট (CAG Report) আজ পেশ করতে চলেছেন শুভেন্দু অধিকারী।
CAG-এর রিপোর্ট পেশ করবেন মুখ্যমন্ত্রী
সূত্রের খবর, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা অনুযায়ী আজ, শনিবার, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া বা CAG-এর রিপোর্ট পেশ হতে চলেছে বিধানসভায়। সেখানে সেবাশ্রয় শিবিরকে ঘিরে ওঠা একাধিক গুরুতর অভিযোগ এবং পূর্ববর্তী সরকারের আমলের বিভিন্ন অনিয়মের তদন্তে প্রস্তুত হওয়া এই রিপোর্ট প্রকাশ্যে তুলে ধরবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অর্থাৎ বোঝাই যাচ্ছে মমতার সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতির ফাইল প্রকাশ করবেন তিনি। তাই স্বাভাবিকভাবেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোর সমালোচনা।
সেবাশ্রয় নিয়ে একাধিক দুর্নীতি
রাজ্যে সরকারের রদবদলের পর থেকেই ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মডেল সেবাশ্রয় শিবিরে চিকিৎসার নামে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠে আসছে। যার মধ্যে রয়েছে চিকিৎসার গাফিলতিতে রোগীদের অঙ্গহানি, জুনিয়র ডাক্তারদের দিয়ে চিকিৎসা, স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দুর্নীতি, বেসরকারি নার্সিংহোম থেকে জোরপূর্বক চিকিৎসা-সরঞ্জাম সংগ্রহ এবং শিবির সংলগ্ন এলাকা থেকে বিপুল পরিমাণ ব্যবহৃত ও অব্যবহৃত ওষুধ উদ্ধার। যা নিয়ে রাজনৈতিক বিতর্ক কম হয়নি। এবার সেই সেবাশ্রয়ের নামে কী দুর্নীতি এতদিন হয়ে এসেছে আজ, সেই নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: এক রিলেই ৩০৩ মিলিয়ন ভিউ, ডিজিটাল রেকর্ড গড়লেন নরেন্দ্র মোদী
তবে শুধু সেবাশ্রয় নয়, আমফান-পরবর্তী ত্রাণ বণ্টনসহ পূর্ববর্তী সরকারের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের তদন্তে তৈরি হওয়া মোট ২৮টি ক্যাগ রিপোর্টও আজ বিধানসভায় পেশ করা হবে বলে জানা গিয়েছে। এই রিপোর্টগুলি নিয়ে দ্রুত আলোচনা ও সুপারিশের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে বলে জানিয়েছে প্রশাসন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন যে, যেখানে দুর্নীতির প্রমাণ মিলবে, সেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী, মন্ত্রী বা অন্য যে কোনও প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে কি এবার জেলে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়?










