কৌশিক দত্ত, কলকাতাঃ ভারত ও ওয়েস্ট ইন্ডিজের (India Vs West Indies) মধ্যে ৫ ম্যাচের টি২০ সিরিজের শেষ ম্যাচ চেন্নাস্বামী স্টেডিয়ামে আয়োজিত হয়েছিল। বৃষ্টির কারণে সেই ম্যাচ দেরিতে শুরু হয় এবং ২০ বদলে ৯ ওভারের ম্যাচ হবে বলে নির্ধারণ করা হয়। ভারত প্রথমে ব্যাট হাতে নেমে ৭.৪ ওভারই খেলতে পারে। এরপর ফের বৃষ্টি নেমে গোটা ম্যাচটাই পণ্ড করে দেয়। যার জেরে সিরিজের নির্ণায়ক ম্যাচ ড্র হয়ে যায় এবং সিরিজ ২-২ এ শেষ হয়। প্লেয়ার অফ দ্য সিরিজ নির্ধারিত করা হয় ওয়েস্ট ইন্ডিজের সাই হোপকে। যদিও টিম ইন্ডিয়ার তরুণ ব্যাটার নমন ধীর (Naman Dhir) এই সিরিজে সবার নজর কেড়েছেন এবং শেষ ম্যাচে ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে যুবরাজ সিং ও দীনেশ কার্তিকের রেকর্ডকে পিছনে ফেলেছেন।
প্রথম তিন বলেই দীনেশ কার্তিককে ছুঁলেন নমন ধীর
সপ্তম ওভারে টিম ইন্ডিয়ার অধিনায়ক শ্রেয়স আইয়ার আউট হওয়ার পর নমন ধীর নামেন এবং প্রথম বল থেকে আক্রমণাত্মক রূপ ধারণ করেন। নমন ধীর প্রথম তিন বলেই ১৬ রান করে ফেলেছিলেন। এর আগে ২০১৮ সালে দীনেশ কার্তিক বাংলাদেশের বিরুদ্ধে প্রথম তিন বলে ১৬ রান করেছিলেন।
আরও পড়ুনঃ ট্র্যাফিক আইন ভাঙলে এবার থেকে ‘পেনাল্টি মার্কিং’, লাইসেন্সও বাতিল করতে পারে রাজ্য সরকার
ঐতিহাসিক রেকর্ড নমন ধীরের
আন্তর্জাতিক T20 ম্যাচে সবথেকে বেশি স্ট্রাইক রেটের সাথে কমপক্ষে ৫ বল খেলা ভারতীয় ব্যাটারদের লিস্টে নমন ধীর শীর্ষস্থান দখল করেছেন। ৫ বলে ৪০০ স্ট্রাইক রেটে তাণ্ডব দেখিয়ে ইনিংস শেষ করা নমন ধীর এখন টিম ইন্ডিয়ার শীর্ষস্থানীয় ব্যাটার। এর আগে যুবরাজ সিং ও দীনেশ কার্তিকের নামে এই ঐতিহাসিক রেকর্ড ছিল। যুবরাজ সিং ২০০৭ সালে টি২০ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩৬২.৫ স্ট্রাইক রেটের সাথে ১৬ বলে ৫৮ করেছিলেন। এছাড়াও ২০১৮ সালে নিদহাস ট্রফির ফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার তৎকালীন উইকেটরক্ষক দীনেশ কার্তিক ৩৬২.৫ স্ট্রাইক রেটে ৮ বলে ২৯ রান করে দলকে জিতিয়েছিলেন।










