তিনি না থাকলে বিশ্বকাপ জেতা হতো না টিম ইন্ডিয়ার, সেই প্লেয়ারকেই গুরুত্ব দেয়নি BCCI!

Published:

Team India Cricketer

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপটা  ভারতের (Team India) ঘরে এসেছিল সূর্যকুমার যাদবের হাত ধরে। শেষ পর্যন্ত দেখা গেল, তাঁকেই টিম ইন্ডিয়া থেকে বাদ দিল BCCI। তবে সূর্যকে অধিনায়কের পদ থেকে সরানোর পাশাপাশি আরও একজন বিশ্বকাপজয়ী প্লেয়ারের প্রতি গুরুত্ব কমেছে ভারতীয় ক্রিকেটের নিয়মক সংস্থার। হ্যাঁ, সাম্প্রতিক সময়ে ভারতীয় টি-টোয়েন্টি দলে সেভাবে সুযোগ পাননি সঞ্জু স্যামসন (Sanju Samson)। এদিকে তিনি না থাকলে 2026 টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা হতো না ভারতের।

ভারতকে বিশ্বকাপ জেতানো এই প্লেয়ারকে তেমন গুরুত্ব দিচ্ছে না BCCI!

এবছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ের ধারা অব্যাহত রেখে সাফল্য পেয়েছিল টিম ইন্ডিয়া। পাকিস্তান থেকে শুরু করে অংশগ্রহণকারী বাকি দলগুলির মুখোমুখি হয়ে জয়ের রাস্তা খুঁজে নিয়েছিল ভারত। আর সেই আসরে ভারতের হয়ে ব্যাট ঘুরিয়েছিলেন সঞ্জু স্যামসন। হয়েছিলেন প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট। কিন্তু তা সত্ত্বেও ভারতীয় ক্রিকেট বোর্ডের উপেক্ষা সহ্য করতে হয়েছিল এই খেলোয়াড়কে। সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সুযোগ পাননি সঞ্জু। তাঁর জায়গায় খেলানো হয়েছিল বৈভব সূর্যবংশীকে।

এখানেই শেষ নয়, পরবর্তীতে জুলাই মাসে জিম্বাবুয়ের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও জায়গা হয়নি সঞ্জুর। সেখানেও খেলানো হয়েছিল বৈভবকে। মূলত সে কারণেই, বারবার প্রশ্ন উঠছে ভারতীয় তারকাকে আগের মতো গুরুত্ব দিচ্ছে না বোর্ড? যদিও আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের ভারতীয় দলে সুযোগ দেওয়া হয়েছে এই খেলোয়াড়কে। তবে তা সত্ত্বেও অনেকেই বলছেন, জাতীয় দলে আগের তুলনায় অনেকটাই গুরুত্ব কমেছে সঞ্জুর।

আরও পড়ুন: “বৈভব সূর্যবংশীর থেকে আমার কোনও আশা নেই” এ কী বলে দিলেন গাভাস্কার

উল্লেখ, এর আগে পরপর ইংল্যান্ড এবং জিম্বাবুয়ে সিরিজ থেকে বাদ পড়ার পর মুখ খুলেছিলেন সঞ্জু স্যামসন। খানিকটা মন খারাপ নিয়েই ভারতীয় তারকা জানিয়েছিলেন, তিনি অবশ্যই ভারতীয় ক্রিকেট দলের হয়ে খেলবেন। তবে এবার থেকে তিনি নিজের মনের কথা শুনে চলবেন। তাঁর নিজের মনে হলে তবেই টিম ইন্ডিয়ার হয়ে মাঠে নামবেন তিনি।