ISL-র আগেই মোহনবাগানের পুরনো সঙ্গীকে নিয়ে নিল ইস্টবেঙ্গল

Published:

New Player East Bengal

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান সুপার লিগের আগেই বড় চাল ইস্টবেঙ্গলের (East Bengal FC)। জাতীয় দলে খেলা দাপুটে ফুটবলার রেনিয়ের ফার্নান্ডেজকে সই করিয়ে নিল লাল হলুদ। দলবদলের বাজারে বিশেষ করে দেশের সবচেয়ে বড় ফুটবল লিগের আগে এমন একজন প্লেয়ারকে দলে নেওয়া ইস্টবেঙ্গলের জন্য অত্যন্ত ইতিবাচক হতে চলেছে বলেই মনে করছেন ফুটবল বিশেষজ্ঞদের একাংশ। বলে রাখা প্রয়োজন, ইস্টবেঙ্গলে সই করা এই ফুটবলার এর আগে খেলেছেন মোহনবাগানে (Mohun Bagan Super Giant)। সবুজ মেরুন জার্সিতে নিজের ক্ষমতা প্রদর্শন করেছিলেন রেনিয়ের।

মোহনবাগানের পুরনো সঙ্গীকে কিনে নিল ইস্টবেঙ্গল

বর্তমানে ফুটবলে দুর্দান্ত ছন্দে রয়েছে ইস্টবেঙ্গল। সম্প্রতি অস্কার ব্রুজোর হাত ধরে ISL জিতেছে দলটি। তার পর পরই ইস্টবেঙ্গলের ঝুলিতে এলো ডুরান্ড কাপ। মোহনবাগানকে নাকানি চোবানি খাইয়ে নিজেদের প্রমাণ দিয়েছে ইস্টবেঙ্গল এফসি। তাছাড়াও ঘরোয়া লিগে দুর্দান্ত ছন্দে রয়েছে শহরের এই ঐতিহ্যবাহী দলটি। তবে একাধিক টুর্নামেন্টে একসাথে খেলতে গিয়ে প্রায়শই চাপে পড়ে যায় লাল হলুদ। তাছাড়াও প্লেয়ারদের চোট সমস্যা তো আছেই। সে কারণেই এবার দলের আক্রমণভাগ শক্তিশালী করতে রেনিয়েরকে দলে নেওয়া হল।

জানা যাচ্ছে, আসন্ন ইন্ডিয়ান সুপার লিগ সহ অন্যান্য আসরে প্রতিপক্ষের ওপর আক্রমণ বজায় রাখতে এবং নিজেদের আক্রমণভাগকে আরও তরতাজা করে তুলতে মোহনবাগানে খেলা 30 বছর বয়সী দাপুটে ফুটবলারকে এক বছরের জন্য সই করিয়েছে মশাল ব্রিগেড। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, ময়দানের খোঁজ খবর রাখেন মুম্বইয়ের এই মিডফিল্ডার। ইন্ডিয়ান সুপার লিগে তিনি অত্যন্ত পরিচিত নাম। তাই তো লাল হলুদের নজর সবার আগে পড়েছে তাঁর উপর।

 

আরও পড়ুন: অধিনায়ক হয়ে গেলেন বৈভব সূর্যবংশী, ১৫ বছর বয়সী খুদের নেতৃত্বে খেললেন মহম্মদ শামিরা

উল্লেখ্য, কলকাতা ময়দান সম্পর্কে অত্যন্ত সচেতন এই ভারতীয় ফুটবলার। এক দশক আগে ইস্টবেঙ্গলের প্রতিবেশী মোহনবাগানের জার্সিতে ইন্ডিয়ান সুপার লিগে দাপিয়ে বেড়িয়েছিলেন তিনি। টানা দু’বছর বাগানের হয়ে খেলেছিলেন 19টি ম্যাচ। এবার আন্তোনিও লোপেজ হাবাসের দেখানো পথে লাল হলুদের জন্য ঘাম ঝরাবেন এই মিডফিল্ডার।