অধিনায়ক হয়ে গেলেন বৈভব সূর্যবংশী, ১৫ বছর বয়সী খুদের নেতৃত্বে খেললেন মহম্মদ শামিরা

Published:

Vaibhav Sooryavanshi Captain

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ব্যাট হাতে দাপট দেখিয়ে সুযোগ পেয়েছেন টিম ইন্ডিয়ায়। ভারতের সিনিয়র দলের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে তাণ্ডব চালিয়েছেন তিনি (Vaibhav Sooryavanshi)। তারপরই তাঁকে দিলীপ ট্রফিতে (Duleep Trophy) সহ অধিনায়কের দায়িত্ব দেয় পূর্বাঞ্চল। এবার আরও বড় এক দায়িত্ব পেলেন বৈভব সূর্যবংশী। পূর্বাঞ্চল বনাম সেন্ট্রাল জোনের দিলীপ ট্রফির সেমিফাইনাল ম্যাচে দলের অধিনায়কের দায়িত্ব পেয়ে গেলেন 15 বছর বয়সী এই ক্রিকেটার। যা ভারতের ইতিহাসে সত্যিই বিরল।

অধিনায়ক হয়ে গেলেন বৈভব সূর্যবংশী

রবিবার, দিলীপ ট্রফির সেমিফাইনাল ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় পূর্বাঞ্চল। সেই সূত্রেই ব্যাট করতে নামে সেন্ট্রাল জোনের প্লেয়াররা। এদিন অধিনায়ক হিসেবে উইকেট কিপিং করছিলেন ইশান কিষাণ। তবে প্রতিপক্ষ দলের ইনিংস যখন 19 ওভারে গড়াল, আচমকা ডান কব্জিতে চোট পান ভারতীয় তারকা ইশান, যন্ত্রণায় একপ্রকার ছটফট করছিলেন তিনি। যা দেখে তড়িঘড়ি মাঠে ছুটে আসেন ফিজিও।

এদিন, ফিজিও মাঠে আসতেই বেশ কিছুক্ষণ শুশ্রুষা পর্ব চললেও যন্ত্রণা কমছিল না ভারতীয় তারকার। যার কারণে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় ইশানকে। এই সময় হাতে ব্যান্ডেজ বাঁধা ছিল ক্রিকেটারের। এদিকে ইশান মাঠ থেকে বেরিয়ে যেতেই উইকেট কিপারের দায়িত্ব পান কুমার কুশাগ্রা। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, ইশান মাঠ ছেড়ে চলে যাওয়ায় ম্যাচে কিছু সময়ের জন্য অধিনায়কের দায়িত্ব পেলেন 15 বছরের বৈভব সূর্যবংশী। আর তাতেই তৈরি হল বিরল নজির।

 

আরও পড়ুন: খেলবেন বিদেশি লিগে, পাকিস্তান ক্রিকেটের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করলেন মোহম্মদ আমির

বলা বাহুল্য, এদিন ভারতীয় তারকা চোট পেয়ে মাঠ ছাড়তেই মাত্র 15 বছর বয়সী বৈভব সূর্যবংশীর নেতৃত্বে খেলতে হলো ভারতীয় দলের এক সময়কার দাপুটে বোলার তথা অভিজ্ঞ ক্রিকেটার মহম্মদ শামি, মুকেশ কুমারদের। এত অল্প বয়সে অভিজ্ঞ ভারতীয় তারকাদের নেতৃত্ব দিতে পারবেন সেটা বোধহয় স্বপ্নেও কল্পনা করতে পারেননি বিহারের ভূমিপুত্র। প্রতিবেদনটি লেখার আগে পর্যন্ত 243 রানে 9 উইকেট হারিয়েছিল সেন্ট্রাল জোন।

google button