বিক্রম ব্যানার্জী, কলকাতা: 2027 ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান দলে ফেরার জল্পনার মাঝেই নিজের সিদ্ধান্তের কথা জানলেন পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ আমির (Mohammad Amir)। বলা বাহুল্য, এর আগে 2024 সালে টি টোয়েন্টি বিশ্বকাপে খেলার জন্য পাকিস্তান (Pakistan) দলে অবসর ভেঙে ফিরেছিলেন এই দাপুটে ক্রিকেটার। সেই আসরে অংশগ্রহণের পর ফের অবসর নিয়েছিলেন এই পাকিস্তানি তারকা। জল্পনা বেড়েছিল হয়তো আসন্ন ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের হয়ে মাঠে নামবেন তিনি। এবার সেই আশায় জল ঢাললেন আমির নিজেই।
পাকিস্তানকে ঝটকা দিলেন আমির!
2024 সালের ডিসেম্বর মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণের পর স্ত্রী নারজিস খানের সাথে ব্রিটিশ নাগরিকত্ব নেন তিনি। পরবর্তীতে ইংল্যান্ডের পাসপোর্টও পেয়ে যান এই খেলোয়াড়। কিন্তু তারপরেও জল্পনা বেড়েছিল হয়তো 2027 ওয়ানডে বিশ্বকাপে দেশের কথা চিন্তা করে পাকিস্তান দলে ফিরবেন তিনি। তবে শেষ পর্যন্ত সেটা হচ্ছে না।
সম্প্রতি জনপ্রিয় ইউটিউবার ফুরকান ভাট্টির সাথে কথা বলার সময় এই পাকিস্তানি তারকা একেবারে খোলাখুলি জানান, “আমি এই মুহূর্তে ব্রিটিশ স্থানীয় ক্রিকেটার। সেখানে দ্য হান্ড্রেড লিগ বা কাউন্টি চ্যাম্পিয়নশিপের মতো প্রতিযোগিতায় খেলতে হলে নির্দিষ্ট চুক্তিতে স্বাক্ষর করতে হয়। সেখানে উল্লেখ করা থাকে ইংল্যান্ডের স্থানীয় খেলোয়ার হিসেবে অন্য কোনও দেশের হয়ে খেলা যাবে না। সে কারণেই আমি পাকিস্তানের হয়ে আর খেলতে পারবো না। তাদের সাথে যে অধ্যায় আমার ছিল তা এখানেই শেষ হল।”
আরও পড়ুন: টিম ইন্ডিয়ায় রোহিত-বিরাটদের বিকল্প হিসেবে তৈরি করা হচ্ছে ২১ বছরের প্লেয়ারকে
আমিরের মতো একজন খেলোয়াড়কে পুনরায় পাকিস্তানের জাতীয় দলে দেখার স্বপ্ন থাকলেও তাতে একেবারে জল ছিটিয়ে দিলেন ব্রিটিশ নাগরিক তথা পাক তারকা। এর ফলে একপ্রকার ঝটকা খেলো পাকিস্তান! তাঁকে আবারও দলে ফিরিয়ে ওয়ানডে বিশ্বকাপে নামার ইচ্ছে থাকলেও তা এই মুহূর্তে আর পূরণ হচ্ছে না পাক বোর্ডের! যদিও, বিদেশি ক্রিকেটার হিসেবে পাকিস্তান সুপার লিগে খেলতে আসতে পারেন মোহম্মদ আমির।










