বিক্রম ব্যানার্জী, কলকাতা: ছিলেন টিম ইন্ডিয়ার (Team India) প্লেয়ার। খেলেছেন ভারতীয় দলের বর্তমান অধিনায়ক শুভমন গিলের সাথেও। বলা চলে, গিলের ভাল বন্ধু তিনি। এবার সেই প্রাক্তন ক্রিকেটারকেই গ্রেফতার করল শ্রীলঙ্কার পুলিশ (Indian Player Arrested)। জানা যাচ্ছে, গিলের বন্ধু মনজ্যোৎ কালরার বিরুদ্ধে গড়াপেটায় জড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, ভারতীয় দলের প্রাক্তন সদস্যের বিরুদ্ধে রয়েছে তরুণ প্লেয়ারদের ঘুষ দেওয়ার অভিযোগও। ঠিক সে কারণেই তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করে তাঁকে শেষমেষ গ্রেফতার করা হয়েছে।
কী দোষ করেছেন গিলের বন্ধু?
লঙ্কা প্রিমিয়ার লিগের দল জাফনা কিংসের মালিকানা রয়েছে ভারতীয় দলে খেলা মনজ্যোৎ এর হাতে। এবছরের শুরুতেই এই দলটির অংশীদারিত্ব কিনে নিয়েছিলেন গিলের বন্ধু। অভিযোগ, বিশেষ কিছু কারণে নিজের দলের তরুণ ক্রিকেটারদেরই ঘুষ দিতেন তিনি। শর্ত ছিল, টুর্নামেন্টে তিনি যেমন ভাবে বলবেন ঠিক তেমনভাবেই খেলতে হবে দলের প্লেয়ারদের।
জানা গিয়েছে, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার দুর্নীতিতে জড়িয়ে এমন দাবি করেই শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের কাছে অভিযোগ দায়ের করেন লঙ্কান ক্রিকেটের তিন পরিচিত মুখ ভানুকা রাজাপক্ষে, আবিষ্কা ফার্নান্ডো এবং দুনিথ ওয়েলালাগে। আর তারপরেই টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটারের বিরুদ্ধে তদন্ত শুরু করার নির্দেশ দেয় বোর্ড। তদন্তের জন্য সিট গঠন করা হয়। আর তার 10 দিন পর এবার গ্রেফতার করা হয়েছে ভারতীয় অনূর্ধ্ব 19 দলে খেলা প্লেয়ারকে।
অবশ্যই পড়ুন: এখনও মেলেনি অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা? বড় পদক্ষেপ নিল প্রশাসন
উল্লেখ্য, 2018 সালে অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জিতেছিল ভারত। সেই বিশ্বকাপের ভারতীয় চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন সদ্য গ্রেফতার হওয়া মনজ্যোৎ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই আসনে ফাইনাল খেলতে নেমেছিল ভারত। সেই ম্যাচে একেবারে শতরান করেছিলেন মনজ্যোৎ। নজরে এসেছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডেরও।










