ISL এ খেলতে নামার আগেই চার্চিল ব্রাদার্সকে ব্যান করল FIFA, কারণ কী?

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় ফুটবলের দুঃসময়ে আন্তর্জাতিক ক্রীড়া আদালত ঘুরে দেশের সবচেয়ে বড় ফুটবল লিগ ISL এ খেলার ছাড়পত্র পেয়েছিল চার্চিল ব্রাদার্স (Churchill Brothers FC)। সব ঠিকঠাক থাকলে, এ বছর ইন্ডিয়ান সুপার লিগে জামশেদপুর এফসি লাইসেন্সে খেলার কথা এই দলের। আর সেই সুসময় শুরু হওয়ার আগেই ক্লাবটিকে বড় ধাক্কা দিল বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা (FIFA Ban)। ভারতীয় ফুটবলে নিজেদের দখল জমানোর আগেই ফুটবল ক্লাবটির প্লেয়ার রেজিস্ট্রেশন ব্যান করে দিল ফিফা।

চার্চিল ব্রাদার্সের উপর ব্যানের খাঁড়া চালালো ফিফা

কিছুদিন আগেই ঠিক হয়েছিল, ভারতীয় ফুটবলের ঐতিহ্যবাহী টুর্নামেন্ট অর্থাৎ ইন্ডিয়ান সুপার লিগে জামশেদপুর এফসির লাইসেন্স নিয়ে খেলবে চার্চিল ব্রাদার্স। সেই মতোই সমস্ত প্রস্তুতি শুরু করে দিয়েছিল ক্লাবটি। এমতাবস্থায় গতকাল অর্থাৎ বুধবার একেবারে বিজ্ঞপ্তি জারি করে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন জানিয়েছে, দল চার্চিল ব্রাদার্স করে নতুন ফুটবলার সই করাতে পারবে না। গত পহেলা সেপ্টেম্বর ফিফার তরফ থেকে সেই নির্দেশ এসেছে ভারতীয় ফেডারেশনের কাছে।

কেন এমন নিষেধাজ্ঞা জারি করল ফিফা?

চার্চিল ব্রাদার্স দলটির বিরুদ্ধে হঠাৎ কেন প্লেয়ার সই করানো নিয়ে নিষেধাজ্ঞা জারি করা হলো তা নিয়ে কিছুই জানায়নি বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা। এমনকি ক্লাবের উপর এই নিষেধাজ্ঞার নেপথ্যে কোনও প্লেয়ারের অভিযোগ আছে কিনা তাও খোলসা করেনি ফিফা। তবে নিয়ম বলে, কোনও দল যদি ফুটবলার সই করানোর ক্ষেত্রে ফিফার নিয়ম না মানে সে ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা জারি হয়। কোনও প্লেয়ার এই সংক্রান্ত অভিযোগ জানালেও পদক্ষেপ নেয় ফুটবলের নিয়ামক সংস্থা। চার্চিল ব্রাদার্স এর ক্ষেত্রেও বোধ হয় সেটাই হয়েছে।

আরও পড়ুন: রানের নিরিখে বৈভবের কাছে হারলেন সঞ্জু, অধিনায়ক আইয়ার সহ সূর্যকুমাররা

যদিও ফিফার ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ভারতীয় ফুটবলের এই দলটিকে মূলত তিনটি পিরিয়ডের জন্য ব্যান করা হয়েছে। সেক্ষেত্রে আসন্ন 2028 সালের জানুয়ারি মাস পর্যন্ত নতুন প্লেয়ার সই করাতে পারবে না চার্চিল ব্রাদার্স। তবে এই শুধু এই দলটি নয় বরং এর আগেও ইন্টার কাশি, মহামেডান, চেন্নাই সিটি এফসির মতো দলকে ব্যান করেছিল বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা।