রানের নিরিখে বৈভবের কাছে হারলেন সঞ্জু, অধিনায়ক আইয়ার সহ সূর্যকুমাররা

Published:

Vaibhav India

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এ মাসেই আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে ভারতীয় দল (Team India)। সেই আসরের জন্য ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। তার আগে যদি টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতীয় দলের ব্যাটসম্যানদের রানের প্রসঙ্গে কথা বলা যায় সে ক্ষেত্রে, 2026 সালে টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি রান করার নিরিখে এগিয়ে রয়েছেন ইশান কিষাণ। ওদিকে সঞ্জু স্যামসনের মতো দাপুটে ক্রিকেটারকে পেছনে ফেলে দিয়েছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)।

2026 এ T20 ক্রিকেটে সবচেয়ে বেশি রান করা 8 ভারতীয় প্লেয়ার

এবছর টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি রান করা ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষে রয়েছেন ইশান। চলতি বছর আজ পর্যন্ত 38টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে মোট 1414 রান করেছেন তিনি। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন অভিষেক শর্মা। এই খেলোয়াড় এবছর আজ পর্যন্ত টি-টোয়েন্টি ক্রিকেটে 1077 রান করেছেন। অন্যদিকে বৈভব সূর্যবংশী আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেছেন সম্প্রতি। সেই প্লেয়ার এ বছর টি-টোয়েন্টিতে 22 ম্যাচ খেলে 969 রান করেছেন। এই তিন প্লেয়ারই আজ পর্যন্ত একটি করে সেঞ্চুরি হাঁকিয়েছেন।

এছাড়াও তালিকার চতুর্থ স্থানে রয়েছেন সঞ্জু স্যামসন। 28 ম্যাচে অংশ নিয়ে এ বছর মোট 877 রান করেছেন এই ভারতীয় তারকা। এক কথায় বৈভবের কাছে রানের নিরিখে হেরে গিয়েছেন সঞ্জু। এছাড়াও এ বছর সর্বোচ্চ রান করা ভারতীয় ব্যাটসম্যানদের তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন তিলক বর্মা। তাঁর রান 821। তিলক বর্মার ঠিক পরেই অর্থাৎ 6 নম্বরে রয়েছেন অধিনায়ক শ্রেয়স আইয়ার। তাঁর রান 809। এর পাশাপাশি তালিকা 7 নম্বরে শিবম দুবে এবং আট নম্বরে রয়েছেন প্রাক্তন অধিনায়ক সূর্য কুমার যাদব।

আরও পড়ুন: অবসরের সিদ্ধান্ত নিয়েছেন রোহিত শর্মা, ফাঁস হল নাড়িয়ে দেওয়া তথ্য

উল্লেখ্য, আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ভারতীয় দলের সুযোগ পেয়েছেন বৈভব সূর্যবংশী। তবে প্রথম ম্যাচে বৈভবের বদলে টিম ইন্ডিয়ার হয়ে ওপেনিং করতে নামতে পারেন সঞ্জু স্যামসন। মনে করা হচ্ছে, অভিষেক শর্মার সাথে তাঁকেই দলের হয়ে শুভারম্ভ করার দায়িত্ব দেবে বোর্ড।