মেসি থাকলেও বাদ রোনাল্ডো, বিশ্বকাপের সেরা একাদশ প্রকাশ করল FIFA, তালিকায় কারা?

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিশ্বকাপ (FIFA World Cup) শেষ। চ্যাম্পিয়ন স্পেন। রানার্স আর্জেন্টিনা। স্বপ্ন পূরণে ব্যর্থ লিওনেল মেসি। ভাল ফুটবল খেলেও আগেই বিদায় নিয়েছে কিলিয়ন এমবাপেরা। সব মিলিয়ে, টানটান উত্তেজনার মধ্যে দিয়েই সম্পন্ন হয়েছে এবছরের 48 দেশের বিশ্বকাপ। তবে, দল ব্যর্থ হলেও বল পায়ে জাদু দেখিয়েছেন বহু ফুটবলার। সেই তালিকায় রয়েছেন একাধিক নামজাদা প্লেয়ারও। কিন্তু ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা কী বলছে? ঠিক কাদের আনুষ্ঠানিকভাবে সেরার স্বীকৃতি দিল তারা? অবশেষে প্রকাশ্যে ফিফার ফুটবল বিশ্বকাপের সেরা একাদশ (FIFA World Cup Best Playing XI)।

প্রকাশ্যে ফিফার বিশ্বকাপের সেরা একাদশ

এবারের বিশ্বকাপে জায়গা করে নিয়েছিল মাত্র পাঁচ লক্ষ জনসংখ্যার দেশ কেপ ভার্দে। বিশ্বকাপে অংশগ্রহণের পর একের পর এক দলকে একেবারে নাকানি চোবানি খাইয়ে ছেড়েছে তারা। আর এই দলটার সাফল্যে যিনি সবচেয়ে বড় অবদান রেখেছেন তিনি হলেন গোলকিপার ভোজিনহা। একার হাতেই প্রতিপক্ষের গোল রুখে দিয়েছিলেন তিনি। তাঁর চেষ্টাতেই নকআউট পর্বে জায়গা করে নিয়েছিল ছোট্ট দেশটি। তাঁকেই এবার সেরা একাদশে গোলকিপার হিসেবে জায়গা দিল ফিফা।

এরপরই রক্ষণে জায়গা দেওয়া হয়েছে চারজন ফুটবলারকে। যার মধ্যে দুজন বিশ্বকাপজয়ী স্পেনের সদস্য। তাঁরা হলেন, পেদ্রো পোরো এবং মার্ক কুকুরেয়া। এই দুই ফুটবলার এবারের বিশ্বকাপে রক্ষণের পাশাপাশি আক্রমণেও দুর্দান্ত নেতৃত্ব দিয়েছেন। এদিকে সেন্টার ডিফেন্সে সুযোগ পেয়েছে আর্জেন্টিনার লিসান্দ্রো মার্টিনেজ। একই ভূমিকায় জায়গা পেয়েছেন ফ্রান্সের উপমেকানো।

এছাড়াও মাঝমাঠের দায়িত্ব দেওয়া হয়েছে বিশ্বকাপ কাঁপানো তিন ফুটবলার স্পেনের মাইকেল ওলিস, রদ্রি ও ইংল্যান্ডের জুড বেলিংহ্যামকে। অন্যদিকে আক্রমণ ভাগে অবশ্য প্রথমেই রয়েছেন লিওনেল মেসি। রয়েছেন ফ্রান্সের দাপুটে ফুটবলার কিলিয়ন এমবাপে। পাশাপাশি আক্রমণ ভাগে নরওয়ের আর্লিং হালান্ডকেও রাখা হয়েছে।

অবশ্যই পড়ুন: বসবেন কোহলিদের পাশেই! জিম্বাবুয়ে সিরিজের প্রথম ম্যাচেই ইতিহাস গড়ার সুযোগ অভিষেকের

এক নজরে ফিফার বিশ্বকাপের সেরা একাদশ

ভোজিনহা, পেদ্রো পরো, মার্ক কুকুরেয়া, লিসান্দ্রো মার্টিনেজ, দায়োত উপামাকানো, রদ্রি, মাইকেল ওলিস, জুড বেলিংহ্যাম, লিওনেল মেসি, কিলিয়ন এমবাপে, আর্লিং হালান্ড।