বসবেন কোহলিদের পাশেই! জিম্বাবুয়ে সিরিজের প্রথম ম্যাচেই ইতিহাস গড়ার সুযোগ অভিষেকের

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে (International T20 Cricket) বড় কীর্তি গড়ার সুবর্ণ সুযোগ রয়েছে অভিষেক শর্মার (Abhishek Sharma) হাতে। 20 ওভারের ক্রিকেটে বিশ্বের দ্বিতীয় ব্যাটসম্যান অভিষেক জিম্বাবুয়ে সিরিজের প্রথম ম্যাচেই যদি মাত্র 16 রান করে ফেলতে পারেন তবে তিনি ঢুকে পড়বেন বিরাট কোহলি, কে এল রাহুলদের ক্লাবে। শুধু তাই নয়, হয়ে উঠবেন ভারতের চতুর্থ ব্যাটসম্যান। বলাই বাহুল্য, আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেককে ছাপিয়ে বিশ্বের প্রথম ব্যাটসম্যান হয়ে উঠেছেন ইশান কিষাণ।

অভিষেক শর্মার হাতে বিরাট সুযোগ

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক শর্মার দখল কমবেশি প্রত্যেকেরই জানা। সাম্প্রতিক সময় ধারাবাহিকভাবে রান করতে না পারলেও কোনও ম্যাচে টিকে গেলে প্রতিপক্ষের বোলারদের ঘাম ছুটিয়ে দেন তিনি। এবার সেই ক্রিকেটারের হাতে সুযোগ রয়েছে মাত্র 16 রান করে বিরাট কোহলিদের তালিকায় ঢুকে পড়ার। না বললেই নয়, আজ অর্থাৎ 23 জুলাই থেকে শুরু হচ্ছে ভারত বনাম জিম্বাবুয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

আজ পর্যন্ত মোট 203টি টি-টোয়েন্টি ম্যাচ খেললেও 199 ইনিংসে 5,984 রান করেছেন অভিষেক। ফলে, আজকের ম্যাচে মাঠে নেমে অভিষেক শর্মা যদি আর মাত্র 16 রান করতে পারেন তবে 200 ইনিংসে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম 6000 রান সম্পূর্ণ করে ফেলবেন তিনি। আর সেই সূত্র ধরেই জায়গা করে নেবেন বিরাট কোহলিদের তালিকায়। হয়ে উঠবেন টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুত 6000 রান করা ভারতের চতুর্থ ক্রিকেটার।

অবশ্যই পড়ুন: “বেশি উপদেশ দেওয়ার প্রয়োজন নেই আমার” বৈভবকে নিয়ে বিরাট মন্তব্য অধিনায়কের

বলাই বাহুল্য, এই মুহূর্তে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে 166 ইনিংসে ব্যাট চালিয়ে দ্রুততম 6000 রান সম্পূর্ণ করেছেন কে এল রাহুল। অন্যদিকে বিরাট কোহলি আবার 184 ইনিংস খেলে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে 6000 রান সম্পূর্ণ করেছেন। এই কাজ করতে শুভমন গিল আবার নিয়েছেন 185 ইনিংস। কাজেই অভিষেকের হাতে সুযোগ রয়েছে আজকের ম্যাচে বিরাট কান্ড ঘটানোর।