খাসির মাংসের স্বাদে আনুন টুইস্ট, বাড়িতেই বানান সাবেকি মাংসের গড়গড়া, রইল রেসিপি

Published:

Mangsher Gorgora

প্রীতি পোদ্দার, কলকাতা: পুজোর দিনগুলোতে বন্ধু বান্ধব, পরিবারের সঙ্গে গল্পগাছা আর খাওয়া-দাওয়া নিয়ে বেশ হই হই করে কেটেছিল। সারাক্ষণই খেতে হয়েছিল বাইরের খাবার, তাই বাড়ির বানানো রেসিপি (Recipe) অনেকেই খুব মিস করছিল। তাই পুজো কাটতেই আমাদের আজকের এই প্রতিবেদন নিয়ে এসেছে এক অতি পুরোনো মাংসের রেসিপি, আর সেটি হল মাংসের গড়গড়া (Mangsher Gorgora)। কীভাবে বানাবেন ভাবছেন? তাহলে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ে নিন একনজরে।

উপকরণ

মাংসের গড়গড়া বানানোর জন্য যে যে উপকরণগুলো দরকার সেগুলি হল – খাসির মাংস ৫০০ গ্রাম, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিনি, গোটা গরম মশলা, জায়ফল, জৈত্রী, টক দই ১০০ গ্রাম, গরম মশলা গুঁড়ো, কিসমিস, ঘি, তেজপাতা, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ কুচি, সর্ষের তেল।

আরও পড়ুন: টাটকা শোল মাছ দিয়ে বানান বিলাসিনী, রইল পদ্ধতি

রান্নার পদ্ধতি

  • প্রথমে একটি পাত্রে খাসির মাংস নিয়ে ওর মধ্যে টক দই নিয়ে নিতে হবে। এছাড়াও একই সঙ্গে ১ চা চামচ আদা বাটা, ১ চা চামচ রসুন বাটা, ১ চা চামচ হলুদ গুঁড়ো, ১ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, ১ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আন্দাজ মতন নুন এবং সামান্য সরষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে মাংসটা।
  • মাংসটা ৩০ মিনিট মত ভালো করে ম্যারিনেট করে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। যতক্ষণ না পেঁয়াজগুলো বাদামী রংয়ের হয়ে আসছে ততক্ষণ সেগুলোকে ভেজে নিতে হবে।

আরও পড়ুন: দুধ আর কাতলা দিয়ে ঠাকুরবাড়ির স্টাইলে বানিয়ে ফেলুন এই লোভনীয় পদ, রইল রেসিপি

  • পেঁয়াজ ভাজা হয়ে গেলে সেগুলোকে আলাদা পাত্রে তুলে ওই একই তেলের মধ্যে এক চা চামচ চিনি, ২-৩টে তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে দিতে হবে। হালকা নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না মশলার গন্ধ বেরোচ্ছে। এরপরই ওর মধ্যে ম্যারিনেট করে রাখা মাংসটা ঢেলে দিতে হবে।
  • মাংসটা ভালো করে মসলার সঙ্গে মিশিয়ে নিয়ে অন্তত দশ মিনিট কষিয়ে নিতে হবে। অন্যদিকে একটি ব্লেন্ডারে ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে তার সঙ্গে কিসমিস, জায়ফল, জৈত্রী গুঁড়ো দিয়ে ভালো করে একটা মিশ্রণ বানিয়ে নিতে হবে। এরপর সেটিকে কষানো মাংসের মধ্যে দিয়ে দিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে সেটিকে অন্তত আরো পাঁচ থেকে সাত মিনিট কষাতে দিতে হবে।
  • কষানোর পর তার মধ্যেই সামান্য জল দিয়ে একটা গ্রেভি বানিয়ে সেটিকে প্রেসার কুকারের মধ্যে ঢেলে দিন। মাংসটা যখন মাখো মাখো হয়ে আসবে তখন অপুর থেকে ছড়িয়ে দিন ঘি এবং গরম মশলা গুড়ো। ব্যাস তাহলেই তৈরি মাংসের গড়গড়া। গরম গরম ভাত এবং গন্ধ লেবুর সঙ্গে এই মাংসের রেসিপি খেতে দারুণ লাগবে।
আরওMuttonRecipe
google button