সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ২৮ অক্টোবর, বুধবার। আজকের দিনটি কেমন যাবে তা শুরু করুন আজকের রাশিফল (Ajker Rashifal) দেখেই। নতুন সকাল মানেই নতুন একগুচ্ছ সম্ভাবনা আর অজানা কিছু চ্যালেঞ্জ। প্রতিদিন জীবনে চলার পথে গ্রহ নক্ষত্রের অবস্থান কেমন প্রভাব ফেলছে তা জানার কৌতূহল সকলেরই থাকে। আজকের দিনটি আপনার প্রেম, চাকরি, ব্যবসা বা স্বাস্থ্যের দিক থেকে কেমন যাবে? দৈনিক রাশিফল (Daily Horoscope) দেখে জেনে নিন আপনার দিনটি কেমন যাবে।
মেষ রাশির আজকের রাশিফল
আজ নিজের ভেতর দুশ্চিন্তা রাখা উচিত নয়। হতাশার চেয়ে সুখ আপনাকে বেশি আনন্দ দেবে। গয়না বা পুরনো জিনিসপত্রে বিনিয়োগ করলে সেখান থেকে লাভ হতে পারে। বন্ধুদের সঙ্গে আপনি স্বস্তি পাবেন। আজ ভালোবাসার দিক থেকে দিনটি ভালোভাবে কাটবে। নিজেকে প্রকাশ করার জন্য আজকের দিনটি ভালো। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে এবং ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো কাটবে। স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে এই রাশির জাতক-জাতিকাদের।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে স্নানের জলে গম, গোটা ডাল এবং লাল সিঁদুর মিশিয়ে স্নান করুন।
বৃষ রাশি
আজ আপনার কাজ করার জন্য অন্যদের উপর চাপ না দেওয়াই উচিত। অন্যের ইচ্ছা এবং স্বার্থের কথা ভাবা উচিত। বাবা-মায়ের মাধ্যমে আর্থিক অসুবিধে কাটিয়ে উঠতে পারবেন। বাড়িতে কোনও রকম পরিবর্তন আনার আগে বয়জ্যেষ্ঠ ব্যক্তিদের পরামর্শ নেওয়া উচিত। আজ অসমাপ্ত কাজগুলি সম্পন্ন হবে। অতীতে আপনি কর্মক্ষেত্রে অনেক কাজ অসম্পূর্ণ রেখে যেতে পারেন, সেগুলির মূল্য দিতে হতে পারে আজ। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি খুব একটা ভালো কাটবে না।
প্রতিকার: পারিবারিক জীবনকে সুখী করার জন্য দুর্গা সপ্তসতী পাঠ করুন।
মিথুন রাশি
অন্যদের সমালোচনা করে নিজের সময় নষ্ট করবেন না। স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। অংশীদারের ব্যবসা বা জটিল আর্থিক প্রকল্পে বিনিয়োগ করা থেকে বিরত থাকতে হবে। শিশুরা খেলাধুলা বা বাইরের কার্যকলাপে বেশি সময় দেবে। প্রিয়জনের সাথে আজকের দিনটি ভালো ভাবে কাটাতে পারবেন। আজ পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি মোটামুটি ভালো। জীবনসঙ্গী আপনার সাথে ভালো আচরণ করবে।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে চাইলে খাবারে মুগ ডাল ব্যবহার করার চেষ্টা করুন।
কর্কট রাশি
আজ আপনার নম্র স্বভাবের প্রশংসা হতে পারে। ভ্রমণ আপনাকে ক্লান্ত এবং মানসিক চাপে ফেলতে পারে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। পারিবারিক দায়িত্ব বাড়বে, যেটি মানসিক চাপের কারণ হয়ে দাঁড়াবে। আজ সামাজিক পরিমণ্ডলে অন্যদের সঙ্গে মেলামেশা করতে পারেন। নতুন শুরু করা প্রকল্পগুলি সেরকম ফলাফল দেবে না। নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি একদমই ভালো নয়। তবে স্বাস্থ্যের দিক থেকে দিনটি মোটামুটি ভালো।
প্রতিকার: চাকরি কিংবা ব্যবসায় লাভের জন্য জুতোর তলায় সাতটি তামার পেরেক লাগিয়ে দেওয়ার চেষ্টা করুন।
সিংহ রাশি
নিজের স্বাস্থ্যের প্রতি আজ যত্ন নেওয়া উচিত। পরিবারের কোনও সদস্যের কাছ থেকে টাকা ধার করে থাকলে ফেরত দেওয়া উচিত। নাহলে সে আপনার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে পারি। আজ আপনি অফুরন্ত শক্তি এবং উৎসাহে ভরপুর থাকবেন। প্রেমিক বা প্রেমিকা একে অপরের পারিবারিক অনুভূতি বুঝতে পারবে। ভ্রমণ এবং শিক্ষামূলক প্রচেষ্টা আপনার জন্য ইতিবাচক ফলাফল দেবে। পরিবার আর দাম্পত্য জীবনে সমস্যা হবে না।
প্রতিকার: চাকরি কিংবা ব্যবসায় লাভের জন্য বাড়ি থেকে কিছুটা দূরে অবস্থিত গাছে জল ঢেলে দেওয়ার চেষ্টা করুন।
কন্যা রাশি
উন্নত জীবনযাপনের জন্য স্বাস্থ্য আর ব্যক্তিত্বের উন্নতি করতে হবে। আর্থিক বিষয় নিয়ে আজ আপনার জীবনসঙ্গীর সাথে ঝগড়া হতে পারে। তবে শান্ত স্বভাবে সবকিছু সমাধান করতে হবে। পরিবারের সাথে সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ আপনার মানসিক চাপ কমাবে। আজ সৃজনশীল কাজের সঙ্গে জড়িতরা সমস্যার সম্মুখীন হতে পারেন। তবে ভ্রমণ আপনার জন্য আনন্দ নিয়ে আসবে। আর্থিক দিক থেকে দিনটি মোটামুটি ভালো কাটবে। কিন্তু বিনিয়োগ এড়িয়ে চলতে হবে।
প্রতিকার: চাকরি বা ব্যবসায় লাভের জন্য খাওয়ার সময় সোনার চামচ ব্যবহার করার চেষ্টা করুন।
তুলা রাশি
ধ্যান বা ব্যায়াম দিয়ে আজ আপনার দিনটি শুরু করতে পারেন। এটি আপনার কর্মশক্তি বাড়াবে। কাউকে টাকা ধার দিলে লিখিতভাবে জিজ্ঞাসা করতে হবে যে তিনি কখন ফেরত দেবেন। আজ আপনার আচরণ সামাজিক অনুষ্ঠানে আপনার জনপ্রিয়তা বাড়াবে। জীবনসঙ্গীর সাথে আজকের দিনটি ভালোভাবে কাটাতে পারবেন। আজ দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন, বিশেষ করে গাড়ি চালানোর সময়। ভালোবাসার দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো। তবে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে দই বা মধু খান এবং দান করার চেষ্টা করুন।
বৃশ্চিক রাশি
ধ্যান বা যোগব্যায়ামের মাধ্যমে আজ আপনার দিন শুরু করতে পারেন। এটি আপনার জন্য উপকারে আসবে। তবে কিছু অস্থাবর সম্পত্তি চুরি হতে পারে। সেগুলির যত্ন নিতে হবে। আজ কর্মক্ষেত্রে দিনটি আরও ভালো করার জন্য নিজের ভেতরের শক্তি কাজে লাগাতে হবে। নিজের জন্য সময় বের করতে পারবেন না। আজ পরিবারের দিক থেকে দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। প্রতিটি কাজ আগামীকালের জন্য ফেলে রাখলে আপনার সমস্যা হবে। স্বাস্থ্য সম্পূর্ণ ভালো থাকবে এই রাশির জাতক-জাতিকাদের।
প্রতিকার: অসুস্থ মানুষদের সাহায্য করার চেষ্টা করুন। এতে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে।
ধনু রাশি
সামাজিক সমাবেশ আপনাকে সুখী রাখতে পারে। যারা কর ফাঁকি দেন, তাদের আজ সমস্যা হতে পারে। জীবনসঙ্গীর সাথে সম্পর্ক আপনার জীবনে সুখ এবং শান্তি নিয়ে আসবে। আজ দিনটি উপকারে আসতে পারে। এই রাশির জাতক-জাতিকারা আজ অবসর সময়ে কোনও সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করতে পারে। জীবনসঙ্গীর বলা একটি ছোট্ট মিথ্যার কারণে আপনি আঘাত পেতে পারেন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি সম্পূর্ণ ভালো এবং স্বাস্থ্যের দিক থেকেও দিনটি ইতিবাচক।
প্রতিকার: প্রেমের সম্পর্ক মজবুত করতে চাইলে একটি কুকুরকে এক বাটি দুধ খাওয়ানোর চেষ্টা করুন।
মকর রাশি
আজ আপনার নম্র স্বভাবের প্রশংসা হতে পারে। অনেকেই আপনার প্রশংসা করবে। ভবিষ্যতে আপনি আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন। জীবনসঙ্গীর সমর্থন পাবেন। প্রেমের দিক থেকে আজকের দিনটি আনন্দদায়ক আজ। কাজ এবং বিনোদনকে একসঙ্গে মেশাবেন না। ব্যক্তিত্ব এবং চেহারা উন্নত করার প্রচেষ্টা আপনার জন্য লাভজনক হবে। দিনটি আপনার বিবাহিত জীবনের অন্যতম সেরা দিন হতে পারে। তবে ব্যবসায়ীদের ক্ষতির সম্ভাবনা রয়েছে আজ।
প্রতিকার: চাকরি বা ব্যবসায় লাভের জন্য কনিষ্ঠা আঙুলে রুপোর আংটি পরার চেষ্টা করুন।
কুম্ভ রাশি
খোলা খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে। এটি আপনার স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অমীমাংসিত বিষয়গুলি আজ আরও জটিল হয়ে উঠবে। খরচের বোঝা আপনার উপর চাপ সৃষ্টি করবে। জীবনসঙ্গীর সাথে বোঝাপড়া বাড়লে সুখ-শান্তি বাড়বে। প্রফুল্ল থাকতে হবে। আজ জীবনের বাধা বিপত্তি মোকাবিলার জন্য প্রস্তুত থাকা উচিত। পরিবারের দিক থেকে আজকের দিনটি ভালো কাটবে। তবে স্বাস্থ্য ভালো থাকবে না।
প্রতিকার: সুস্থ থাকার জন্য তামার বালা পরার চেষ্টা করুন।
মীন রাশি
ব্যক্তিগত সমস্যা আজ আপনার মানসিক শান্তিকে বিঘ্নিত করতে পারে। মানসিক চাপ কমাতে আকর্ষণীয় বা ইতিবাচক কিছু পড়া উচিত। আজ কোনও পুরনো অসুস্থতা আপনাকে কষ্ট দিতে পারে। যার ফলে আপনাকে হাসপাতালে যেতে হবে। মানসিক চাপে থাকলে নিকট আত্মীয় বা বোনদের সঙ্গে কথা বলা উচিত। প্রেমের অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি লক্ষ্য রেখে আজ কাজ করা উচিত। জীবনসঙ্গী আপনাকে ভালো অনুভূতি দেবে। স্বাস্থ্যের দিক থেকে দিনটি মোটামুটি ভালো।
প্রতিকার: চাকরি কিংবা ব্যবসায় লাভের জন্য দাদা বা কোনও বয়স্ক ব্যক্তির সেবা এবং সাহায্য করার চেষ্টা করুন।
প্রতিদিনের রাশিফল ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন। আমরা আজকের রাশিফল ঠিক একদিন আগে রাত ১০ টায় আপডেট করে থাকি। এছাড়া আগামীকালের রাশিফল একদিন আগে পাওয়ার জন্য ক্লিক করুন India Hood আগামীকালের রাশিফল।










