ভারতের প্রতিবেশী শ্রীলঙ্কার বিরুদ্ধে এবার বিরাট পদক্ষেপ নিল ICC

Published:

Sri Lanka Cricket

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ক্রিকেটে বড় ধাক্কা খেলো শ্রীলঙ্কা (Sri Lanka)। 2027 সালের শুরুতেই অনুষ্ঠিত হতে যাওয়া উইমেন্স চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক হওয়ার কথা ছিল শ্রীলঙ্কার। তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (International Cricket Council) এক পদক্ষেপে সেই অধিকার হারিয়েছে দ্বীপ রাষ্ট্রটি। এক কথায়, জল্পনা বাড়লেও 2027 সালের উইমেন্স চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করতে পারবে না শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড। কিন্তু কেন হঠাৎ শ্রীলঙ্কার বিরুদ্ধে এত বড় পদক্ষেপ নিল ICC?

কেন আয়োজক স্বত্ব হারাল শ্রীলঙ্কা?

আগামী বছর ফেব্রুয়ারি মাসের 14 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে উইমেন্স চ্যাম্পিয়নস ট্রফি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সিদ্ধান্তেই এই আসর আয়োজন করার কথা ছিল শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের। তবে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সাথে সে দেশের প্রশাসনের ক্রমাগত বিরোধের কারণে শেষ পর্যন্ত শ্রীলঙ্কাকে চ্যাম্পিয়নস লিগের দায়িত্ব দিচ্ছে না ICC।

বলাই বাহুল্য, শ্রীলঙ্কার বর্তমান সরকারের তরফে নিয়োজিত ট্রান্সফরমেশন কমিটি’র মাধ্যমে পরিচালিত হচ্ছে সে দেশের ক্রিকেট বোর্ড। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার পুরনো নিয়ম অনুযায়ী, প্রত্যেকটা দেশের ক্রিকেট বোর্ডকে স্বাধীন হতে হবে এবং সরকারি হস্তক্ষেপ থেকে পুরোপুরি মুক্ত থাকতে হবে। তবে ভারতের প্রতিবেশী দ্বীপ রাষ্ট্রটির ক্ষেত্রে নিয়ম লঙ্ঘন হওয়ায় দেশটিকে আয়োজকের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হল। ইতিমধ্যেই সে খবর নিশ্চিত করেছেন এসএলসির ট্রান্সফরমেশন কমিটির সচিব প্রকাশ শ্যাফটার।

আরও পড়ুন: টিম ইন্ডিয়ায় সুযোগ দেয় না বোর্ড, ৯০০ উইকেট নিয়ে ইতিহাস গড়ে সপাটে জবাব দিলেন শামি

সদ্য সানডে টাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, “হ্যাঁ, ICC এই বিশেষ টুর্নামেন্টটি শ্রীলঙ্কা থেকে সরিয়ে অন্যত্র আয়োজন করছে। তবে শ্রীলঙ্কার বদলে ঠিক কোন ভেন্যুতে এই টুর্নামেন্ট আয়োজিত হবে তা এখনও জানা যায়নি।” বলে রাখা ভাল, শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড কমিটির অধীনে চলে যেতেই সব ধরনের বৈঠক থেকে দেশটির প্রতিনিধিদের বাদ দিয়েছে বিশ্ব ক্রিকেট সংস্থা। আসলে ICC চায়, যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করে নির্বাচিত বোর্ড ফিরিয়ে আনতে। সে জন্য ক্রমাগত চাপও দিচ্ছে জয় শাহের সংস্থা।

google button