বিক্রম ব্যানার্জী, কলকাতা: পুজোর আগে শহরে চলবে ফুটবল উৎসব (Football Festival)। অক্টোবরের প্রথমেই সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে কলকাতায় খেলতে আসছে বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল দল (India Vs Brazil Match)। তবে এই ম্যাচ দিয়েই শেষ হচ্ছে না কলকাতার ফুটবলের মহোৎসব। ব্রাজিলের পর এবার ভারতে আসছে আরও এক ফিফা ফুটবল বিশ্বকাপজয়ী দল (India Vs Uruguay)। হ্যাঁ, 3 অক্টোবর ব্রাজিল ম্যাচের পরই 6 অক্টোবর শহর কলকাতায় ফুটবলের প্রাণকেন্দ্র যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হবে ভারত এবং দুইবারের বিশ্বকাপজয়ী উরুগুয়ে। ইতিমধ্যেই সেই ম্যাচের ঘোষণা করে দিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন।
আরও এক বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হবে ভারত
মাঝে জল্পনা বেড়েছিল ব্রাজিলের পাশাপাশি ভারতে প্রীতি ম্যাচ খেলতে আসবে উরুগুয়ে। দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন এই দলটির সাথে প্রাথমিকভাবে ভারতের চুক্তি না হলেও সেই জল্পনায় কান দিয়েছিলেন অনেকেই। তবে এবার সেই জল্পনা সত্যি হয়ে গেল। পাকাপাকিভাবে ভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে জানিয়ে দেওয়া হলো আগামী 6 অক্টোবর অর্থাৎ পুজোর একেবারে প্রাক্কালে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতের মুখোমুখি হবে উরুগুয়ে। সেই ম্যাচের দিকেও তীক্ষ্ণ নজর থাকবে শহরের ফুটবল ভক্তদের।
উরুগুয়ের বিরুদ্ধে আদৌ কি জিততে পারবে ভারত?
প্রথমত বলে রাখি, ফিফা ফুটবল বিশ্বকাপের কার্যত প্রথম সারির দল উরুগুয়ে। এই মুহূর্তে ফিফার ক্রমতালিকায় 20 নম্বরে রয়েছে লাতিন আমেরিকার এই দেশ। উরুগুয়ের জাতীয় দলে রয়েছেন বিশ্বের দাপুটে ফুটবলারেরা। 6 অক্টোবর সেই দলের প্লেয়ারদের মুখোমুখি হয়ে ভারতকে যে যথেষ্ট চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে সে কথা বলাই যায়। শুধু তাই নয়, আন্তর্জাতিক ফুটবল লঞ্চে অত্যাধিক অভিজ্ঞতা সম্পন্ন গ্রুপের প্লেয়ারদের কাছে ভারতকে পরাস্ত হতে দেখলেও অবাক হওয়ার কিছু থাকবে না বলেই মত বিশেষজ্ঞদের।
🇮🇳🤝🇺🇾
Welcoming the two-time world champions to Kolkata on October 6.#IndianFootball @Uruguay pic.twitter.com/DU8287LZMS— Indian Football (@IndianFootball) August 27, 2026
আরও পড়ুন: টেস্ট ড্র করে ভারতের চরম ক্ষতি করে দিল শ্রীলঙ্কা, WTC ফাইনালে ওঠার লড়াই আরও কঠিন
উল্লেখ্য, এবারের ফিফা উইন্ডোতে ভারতে এসে একসাথে তিন শক্তিশালী দল নিজেদের প্রীতি ম্যাচ খেলবে। শুরুটা হবে বেঙ্গালুরুতে ভারত বনাম পানামার ম্যাচ দিয়ে। এই ম্যাচ গড়াবে 26 সেপ্টেম্বর। এরপর 3 অক্টোবর ভারত বনাম ব্রাজিল ম্যাচ শেষ করে 6 তারিখ উরুগুয়ের দলের বিরুদ্ধে লড়াই করবেন সন্দেশ জিঙ্ঘনরা।










