বিক্রম ব্যানার্জী, কলকাতা: ক্রমশ এগিয়ে আসছে ম্যাচের তারিখ। তাই ফিফা ইন্টারন্যাশনাল উইন্ডোতে পানামা, ব্রাজিল এবং উরুগুয়ে ম্যাচের জন্য এবার 26 জনের দল (Indian Football Team) ঘোষণা করে দিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (All India Football Federation)। সেই দল বেছেছেন খোদ জাতীয় দলের প্রধান কোচ খালিদ জামিল। তিন দুর্ধর্ষ দলের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার হয়ে খেলার জন্য যেসব প্লেয়ারদের বেছে নেওয়া হয়েছে তাঁদের মধ্যে রয়েছে কিছু অনামী মুখও। তবে সবচেয়ে দুঃসংবাদ, এই দলে নেই মোহনবাগানের গোলকিপার বিশাল কাইথ। তবে সুযোগ পেয়েছেন ইস্টবেঙ্গলের প্রভসুখন সিংহ গিল।
ভারতের 26 সদস্যের দলে কারা জায়গা পেলেন?
প্রাপ্ত তথ্য অনুযায়ী, আগামী 26 সেপ্টেম্বর বেঙ্গালুরুতে পানামার বিরুদ্ধে ম্যাচ দিয়ে ফিফা ইন্টারন্যাশনাল উইন্ডোতে প্রীতি ম্যাচের যাত্রা শুরু করবে ভারত। এই ম্যাচের পর আগামী 3 অক্টোবর শহর কলকাতায় ফুটবলের প্রাণকেন্দ্র যুবভারতী ক্রীড়াঙ্গনে ব্রাজিলের মুখোমুখি হওয়ার কথা রয়েছে ভারতীয় দলের। সেই ম্যাচ হয়ে গেলে 6 অক্টোবর যুবভারতীতেই হবে ভারত বনাম উরুগুয়ের ম্যাচ। আর এই তিন গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য প্রকাশ্যে এলো ভারতের 26 সদস্যের দল।
খালিদ জামিলের বেছে নেওয়া সেই দলে গোলকিপার হিসেবে জায়গা পেয়েছেন গুরপ্রীত সিং সান্ধু, প্রভসুখন সিং গিল, সোম কুমার, অ্যালবিনো গোমস। মিডফিল্ড হিসেবে জায়গা পেয়েছেন অনিরুধ থাপা, আশিক কুরুনিয়ান, ফারুখ চৌধুরী, আপুইয়া, ম্যাকার্টন নিকসন, সাহাল আব্দুল সামাদ, মহম্মদ সানান, রিকি শ্যাবং। অন্যদিকে ডিফেন্ডার হিসেবে জায়গা দেওয়া হয়েছে আনোয়ার আলি, ভালপুইয়া, জয় গুপ্তা, বিজয় ভার্গেস, অভিষেক টেকচ্যাম সিং, আকাশ মিশ্র, পরমভীর, রিকি মেইতেইকে।
India’s squad for the September-October FIFA Men’s International Match Window. 🐯
The #BlueTigers’ training camp will begin on September 14 in Bengaluru.
September 26: 🇮🇳 vs 🇵🇦
October 3: 🇮🇳 vs 🇧🇷
October 6: 🇮🇳 vs 🇺🇾Read more 🔗 https://t.co/T8KgsPnPYz#IndianFootball pic.twitter.com/1qN9O14uOa
— Indian Football (@IndianFootball) August 31, 2026
আরও পড়ুন: পাকিস্তানি দলে ভূমিকম্প! বাদ ৭ প্লেয়ার, ছুটি দুই কোচেরও
ভারতীয় দলের ফরোয়ার্ড বিভাগে রয়েছেন ইস্টবেঙ্গলের গত ডারবি জয়ের নায়ক এডমুন্ড লালরিন্দিকা, মণবীর সিং, রহিম আলি, বিক্রম প্রতাপ সিং, রায়ান উইলিয়ামস, ইরফান ইয়াদওয়াদ। এছাড়াও দলের চারজন গোলকিপারকে ব্যাকআপ হিসেবে রাখা হয়েছে রিজার্ভ দলে। তাঁরা হলেন, মিডফিল্ডার সুরেশ সিং ওয়াংজাম, ডিফেন্ডার চিংলেনসানা, রোশন সিং এবং হৃত্বিক তিওয়ারি। তবে দুঃখের বিষয়, গোলকিপার হিসেবে রিজার্ভ দলেও জায়গা পেলেন না বিশাল।










