পাকিস্তানি দলে ভূমিকম্প! বাদ ৭ প্লেয়ার, ছুটি দুই কোচেরও

Published:

Pakistan cricket board

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইংল্যান্ডের কাছে বিধ্বস্ত Pakistan Lost To England)। টানা দুই টেস্টে পরাজয়। এই ধাক্কা সহ্য করতে পারলো না পাকিস্তান। অপদস্ত হতেই ব্যবস্থা নিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (Pakistan Cricket Board)। তড়িঘড়ি দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হল দলের প্রধান কোচ সরফরাজ আহমেদকে। পাশাপাশি একসাথে সাত জন ক্রিকেটারকে দল থেকে বাদ দিয়ে পাকিস্তানে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। ইংলিশদের ঘরের মাঠে হেরে চরম লজ্জার পর পাক ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্ত সত্যিই নজিরবিহীন।

হেরেই কঠিন সিদ্ধান্ত নিল পাকিস্তান

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে এক ইনিংস এবং 103 রানে হেরে নাক কাটিয়েছিল পাকিস্তান। হেডিংলির সেই পরাজয়ের পর লর্ডসের মাঠে দ্বিতীয় টেস্টে গো হারা হারে পশ্চিমের দেশ। এবার পাকিস্তানের পরাজয়ের ব্যবধানটা ছিল 194 রান। আর এই ক্রমাগত পরাজয়ের ফলে একদিক থেকে পাকিস্তান যেমন ক্রিকেটে লজ্জার মাথা কেটেছে, ঠিক তেমনই দুটি টেস্ট জিতে 2-0 ব্যবধানে এগিয়ে গিয়েছে ইংল্যান্ড। কাজেই তৃতীয় টেস্ট এখন পাকিস্তানের কাছে শুধুমাত্র নিয়ম রক্ষার ম্যাচ।

আগামী 9 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ইংল্যান্ড বনাম পাকিস্তানের তৃতীয় টেস্ট। সিরিজে জিততে না পারার যন্ত্রণা নিয়ে অন্তত মান রক্ষার জন্য এই আসনে নামবে পাকিস্তান। ঠিক তার আগেই দলের দুর্বলতা কাটাতে প্রধান কোচ সরফরাজ আহমেদের জায়গায় নতুন কোচ হিসেবে আনা হয়েছে সাদা বলের ক্রিকেটের দায়িত্বে থাকা মাইক হেসনকে। অন্যদিকে বোলিং কোচের জায়গায় উমর গুলের বদলি হয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার অ্যাশলি নিফকি।

 

আরও পড়ুন: অধিনায়ক শুভাশিস বসুকে বিদায় জানাতে পারে মোহনবাগান, বিকল্প কে?

এখানেই শেষ নয়, চরম ব্যর্থতার পর তৃতীয় টেস্টের আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড দল থেকে যে সাতজন ক্রিকেটারকে বাদ দিয়েছে সেই তালিকায় রয়েছেন উইকেট রক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান থেকে শুরু করে ইমাম উল হক, সলমন আলি আগা, আলি উসমান, খুররম শাহজাদা, আমির জামাল এবং মুহাম্মদ আওয়াইস। অত্যন্ত দুর্বল পারফরমেন্সের কারণে এই প্লেয়ারদের দল থেকে বাদ দেওয়া হয়েছে বলেই বিবৃতি জারি করে জানিয়েছে পাকিস্তান বোর্ড।