কমনওয়েলথ গেমসে ভারতের দাপট, সোনা-রুপো মিলিয়ে এখনও পর্যন্ত ঘরে এল ১০টি পদক

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: জাপানের গ্লাসগোতে অনুষ্ঠিত 2026 কমনওয়েলথ গেমসে (2026 Commonwealth Games) জয়জয়কার ভারতের। একাধিক বিভাগে ক্ষমতা প্রদর্শন করছেন ভারতীয় প্রতিভারা। পাওয়ার লিফটিংয়ে বিহারের ঝান্ডু কুমার থেকে মহিলাদের বিভাগে মিরাবাই চানুদের হাত ধরে 28 জুলাই পর্যন্ত ভারতের ঘরে এসেছে মোট দশটি পদক। এর মধ্যে মিরাবাই চানু 48 কেজির বিভাগে সোনার পদক জিতেছেন।

দশটি পদক এল ভারতের ঘরে

চলতি কমনওয়েলথ গেমসে আজ পর্যন্ত ভারোত্তোলন থেকে অ্যাটলেটিক্স, প্যারা স্পোর্টসে শক্তি প্রদর্শন করেছে ভারতের ছেলে মেয়েরা। আজ অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত কমনওয়েলথ গেমসে ভারত দুটি সোনা, পাঁচটি রুপোর পদক এবং তিনটি ব্রোঞ্জ পদক মিলিয়ে মোট 10টি পদক জিতেছে। মিরাবাই চানুর পাশাপাশি প্যারা অ্যাথলেটিক্সের মহিলাদের শট পুল এফ 57 বিভাগে দ্বিতীয় স্বর্ণপদক এসেছে ভারতে।

দ্বিতীয় স্বর্ণপদক ভারতের ঘরে এসেছে শর্মিলা ধনখারের হাত ধরে। আর সেই সূত্র ধরেই কমনওয়েলথ গেমসে প্যারা-অ্যাথলেটিক্সে স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয় ক্রীড়াবিদ হয়ে উঠেছেন তিনি। এছাড়াও ভারতের হয়ে রুপোর পদক জিতেছেন ঋশিকান্ত সিং, রাজা মুথুপান্ডী, জ্ঞানেশ্বরী যাদব, ভাল্লুরি অজয় বাবু ও সর্বেশ কুমার।

অবশ্যই পড়ুন: আনুষ্ঠানিকভাবে NDA-র শরিক হল NCPI, মোদিদের সাথেই একই সারিতে বসলেন কাকলি

এখানেই শেষ নয়, আজ পর্যন্ত কমনওয়েলথ গেমসে এবছর তিনটি ব্রোঞ্জ পদক জিতেছেন ওয়েটলিফটার ঝান্ডু কুমার, মহিলা ওয়েট লিফটার বিন্দিয়ারানি দেবী এবং প্যারা অ্যাথলেটিক্স ও মহিলাদের শট পুল এফ57 এর অন্যতম সফল প্রতিভা শিল্পা শায়লা। বিশেষজ্ঞদের দাবি, আগামীতেও ধীরে ধীরে ভারতের ঝুলিতে নতুন নতুন পদক আসবে।