বিক্রম ব্যানার্জী, কলকাতা: চলতি জুনেই আফগানিস্তানের বিরুদ্ধে এক ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত (India Vs Afghanistan)। এই সিরিজের আয়োজক ভারতীয় ক্রিকেট বোর্ড। আগামী 6 জুন শুরু হবে টেস্ট। আর সেই ম্যাচের জন্যেই এবার ভারতীয় দলে ডাক পেলেন জম্মু ও কাশ্মীরের পেসার আকিব নবী। জানা যাচ্ছে, ভারতীয় দলের নির্বাচকরা এই কাশ্মীরি পেসারকে আফগানিস্তান সিরিজের জন্য ব্যাকআপ প্লেয়ার হিসেবে নির্বাচন করেছেন। অর্থাৎ এই সিরিজ চলাকালীন ভারতীয় দলের কেউ আহত হলে সেই জায়গায় খেলতে পারবেন আকিব। এদিকে দিনের পর দিন উপেক্ষিত মহম্মদ শামি।
হঠাৎ কেন আকিব নবীকেই ডেকে পাঠানো হল?
এর আগে বহুবার জল্পনা তৈরি হলেও ভারতীয় দলে জায়গা পাননি আকিব নবী। মাঝে রঞ্জি ট্রফিতে জম্মু ও কাশ্মীরের এই বোলার নিজের দাপট দেখিয়েছিলেন। এক সিজনে 60 উইকেট তুলে সর্বোচ্চ উইকেট শিকারি হয়ে উঠেছিলেন তিনি। কিন্তু তা সত্ত্বেও ভারতীয় দলে ডাক পাননি এই প্লেয়ার। তাতে সমালোচিত হয়েছিল বোর্ডের সিদ্ধান্ত।
ভারতের বহু প্রাক্তন ক্রিকেটার বলেছিলেন, রঞ্জি ট্রফিতে এত ভাল পারফর্ম করার পরেও যদি কোনও প্লেয়ারকে জায়গা দেওয়া না হয় তাহলে আর কবে দেওয়া হবে? অনেকেই আবার আকিব নবীকে জায়গা না দেওয়া নিয়ে প্রধান নির্বাচক অজিত আগরকরকে নিশানা করেছিলেন। তবে শেষ পর্যন্ত ভারতীয় টেস্ট দলে ফেরানো হলো জম্মু ও কাশ্মীরের বোলারকে। এখন দেখার সিরিজের নির্দিষ্ট টেস্ট ম্যাচটিতে তিনি খেলার সুযোগ পান কিনা।
BREAKING: Auqib Nabi joins India’s Test squad for the Afghanistan Test as a backup player. He has been included to gain first-hand experience of the Indian team environment, with an eye on potential inclusion in India’s upcoming tours. #INDvAFG
— Mohsin Kamal (@64MohsinKamal) June 2, 2026
অবশ্যই পড়ুন: একদিকে মমতার ধরনা, একদিকে তৃণমূলের ৫০ বৈঠক নিয়ে হোটেলে মিটিং! বড় জল্পনা
প্রসঙ্গত, আগামী 6 জুন ভারত এবং আফগানিস্তানের মধ্যে একমাত্র টেস্ট অনুষ্ঠিত হবে। এরপরই আগামী 13,17 এবং 19 জুন যথাক্রমে ধর্মশালা, অটল বিহারী বাজপেয়ি স্টেডিয়াম এবং এম এ চিদাম্বরম স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ভারত এবং আফগানিস্তানের ওয়ানডে সিরিজ। এরপর খুব সম্ভবত সেপ্টেম্বরে দুই দলের মধ্যে দিল্লিতে অনুষ্ঠিত হতে পারে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।










