ঘুম কেড়ে নেবে ইস্টবেঙ্গলের! একসাথে দুই ভয়ঙ্কর ফুটবলারকে সই করাল মোহনবাগান

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইস্টবেঙ্গলে (East Bengal FC) নতুন ফুটবলারের খবর পাওয়া যাচ্ছিল কয়েকদিন ধরেই। এবার চমক দেখালো মোহনবাগানও (Mohun Bagan Super Giant)। ডুরান্ড কাপের আগেই দুই দাপুটে ফুটবলারকে সই করিয়ে নিল সবুজ মেরুন। মাঝমাঠে মিগুয়েলের নতুন সঙ্গী হিসেবে সই করানো হয়েছে দেজান দ্রাজিচকে। অন্যদিকে নিজেদের রক্ষণভাগকে আরও মজবুত করতে মোহনবাগানে এসেছেন অ্যালেক্স সাজিও। সবচেয়ে মজার বিষয়, এঁদের দলে অন্তর্ভুক্তির দিনই কলকাতায় এসে পৌঁছলেন মোহনবাগানের নতুন কোচ প্যানাজিওটিস দিলম্পেরিস।

নতুন দুই ফুটবলারকে নিয়ে ইস্টবেঙ্গল সহ বাকিদের খেলা দেখাবে বাগান

মোহনবাগানের মিডফিল্ড সামলানোর দায়িত্ব যাঁর কাঁধে গিয়েছে সেই দ্রাজিচ কিন্তু সার্বিয়ার ফুটবলার। এর আগে গোয়ায় নিজের ক্ষমতা প্রদর্শন করেছেন তিনি। মূলত লেফট উইঙ্গার পজিশনে খেললেও সেন্ট্রাল মিডফিল্ড-এও দখল রয়েছে এই ফুটবলারের। স্পেনের একাধিক ক্লাবে বল পায়ে জাদু দেখিয়েছেন তিনি। আশা করা যাচ্ছে, খুব শীঘ্রই মাঝ মাঠে মিগুয়েরের সাথে জুটি বাঁধবেন সারবিয়ান ফুটবলার।

জানা যাচ্ছে, দু বছরের জন্য মোহনবাগানের সাথে চুক্তি হয়েছে দ্রাজিচের। আর সবুজ মেরুনে চুক্তি পাকা হতেই একেবারে আত্মবিশ্বাসী সুর শোনা গেল সার্বিয়ান মিডফিল্ডারের গলায়। জানালেন, “মোহনবাগান এশিয়ার অন্যতম বড় ক্লাব। এই দলে সুযোগ পাবো ভাবতেই পারিনি। যেদিন প্রস্তাব পেয়েছি দ্বিতীয় কথা চিন্তা করিনি। দলের জন্য কিছু করে দেখাতে মুখিয়ে আছি।”

অবশ্যই পড়ুন: ফিরে এলে ১ ঘণ্টায় ইস্তফার চ্যালেঞ্জ নিয়ে অভিষেককে রাজনৈতিক শিক্ষা দিলেন শতাব্দী!

সার্বিয়ান ফুটবলারকে দু বছরের জন্য সই করালেও ভারতীয় ডিফেন্ডার সাজিকে তিন বছরের জন্য দলে নিয়েছে মোহনবাগান। সূত্রের খবর, বিগত বেশ কয়েক মাস ধরেই এই ভারতীয় ফুটবলারের উপর নজর রেখেছিল মোহনবাগান। শেষ পর্যন্ত তাঁকে দলে নিতে পারায় উচ্ছ্বসিত বাগান ভক্তরা। এদিকে ভারতীয় খেলোয়াড়ও মোহনবাগানে যোগ দিতে পেরে নিজেকে গর্বিত মনে করছেন। ভক্তদের আশা, এই দুজনই ইস্টবেঙ্গলের ঘুম উড়িয়ে দেবেন!