৭ রানে ৬ উইকেট, ক্রিকেটে নতুন রত্ন খুঁজে পেল পাকিস্তান

Published:

Pakistan Vs Hong Kong

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এশিয়া কাপের একাদশতম ম্যাচে হংকংকে (Pakistan Vs Hong Kong) 72 রানের বড় ব্যবধানে হারিয়েছে পাকিস্তানের মেয়েরা। আর এই আসরেই একা 6 উইকেট তুলে ইতিহাস রচনা করলেন পাকিস্তানের বোলার নাশরা সান্ধু (Nashra Sandhu)। তাও আবার 7 রান খরচ করে। আর সেই সূত্র ধরেই মহিলা এবং পুরুষ দুই দল মিলিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তানের প্রথম বোলার হয়ে উঠলেন সান্ধু। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তানের মহিলা বা পুরুষ কোনও দলের ক্রিকেটাররাই এই কাজ এর আগে করে দেখাতে পারেননি। এক কথায়, ক্রিকেটে রত্ন খুঁজে পেল পাকিস্তান!

বিরাট কান্ড ঘটালেন নাশরা

হংকং বাহিনীর বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে 8 উইকেট হারিয়ে নির্ধারিত 20 ওভারে 143 রান করতে পেরেছিল পাকিস্তান দল। পরবর্তীতে সেই রান তাড়া করতে নেমে মাত্র 71 রানে বান্ডিল হয়ে যায় প্রতিপক্ষ হংকং বাহিনী। আসলে এদিন পাকিস্তানের মহিলা দলের বোলাররা যেভাবে হংকং এর ব্যাটসম্যানদের উপর চাপ বাড়িয়েছিলেন তাতে কোনও ভাবেই ব্যাট হাতে রুখে দাঁড়াতে পারেননি তাঁরা। যার জেরে 71 রানেই সাজঘরে ফিরতে হয় হংকং ব্রিগেডকে।

এদিন, পাকিস্তান মহিলা দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার নাশরা 6 উইকেট নেওয়ার পাশাপাশি ফাতিমা সানা থেকে শুরু করে সাদিয়া ইকবাল, উম্নে হানি, আয়েশা জাফররা একটি করে উইকেট তুলেছিলেন। তবে দুঃখের বিষয়, বাকিরা প্রত্যেকে উইকেট পেলেও 3 ওভার বল করে একটি উইকেটও তোলার সুযোগ হয়নি পাকিস্তানি বোলার তুবা হাসানের। কিন্তু তাহলেও প্রত্যেকের সঙ্ঘবদ্ধ লড়াইয়ে প্রতিপক্ষ দলটিকে কার্যত তুরি মেরে হারিয়েছে পাক বাহিনী।

আরও পড়ুন: BookMyShow-তে হাউসফুল মোদীর ইভেন্ট, ১ ঘণ্টাতেই শেষ সব টিকিট

বলে রাখা প্রয়োজন, পাক বোলার নাশরার আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে অল্প রান দিয়ে বেশি উইকেট নেওয়ার নজির পাকিস্তানের সুফিয়ান মুকিম। এর আগে জিম্বাবুয়ের বিরুদ্ধে বুলাওয়েতে 2.4 ওভার খরচ করে 3 রান দিয়ে 5 উইকেট নিয়েছিলেন তিনি। যদিও এবার পাক মহিলা দলের ম্যাচে সান্ধু তুললেন 6 উইকেট। সেই সূত্রেই পাকিস্তানের মহিলা ক্রিকেটে সেরা বোলিংয়ের তালিকাতেও শীর্ষে উঠে এসেছেন নাশরা।

আরও Asia Cup Pakistan