T20 খেলেননি জীবনেও, MI-এ রোহিত শর্মার বিকল্প হতে পারেন সেই প্লেয়ার

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বৃহস্পতিবার পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্স। সেই ম্যাচের আগে চিন্তা বাড়াচ্ছে রোহিত শর্মার (Rohit Sharma Substitute) চোট। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে গত ম্যাচে খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন হিটম্যান। যার কারণে এই ভারতীয় তারকাকে নিয়ে বেশ চিন্তায় রয়েছেন ভক্তরা। এরই মাঝে শোনা যাচ্ছে, বৃহস্পতিবার পাঞ্জাবের বিরুদ্ধে রোহিত খেলতে না পারলে তাঁর জায়গায় নামতে পারেন অনামি ক্রিকেটার দানিশ মালেওয়ার।

জীবনেও টি-টোয়েন্টি খেলেননি দানিশ

গত মিনি নিলাম থেকে মাত্র 30 লাখ টাকায় দানিশকে কিনেছিল মুম্বই ইন্ডিয়ান্স। 22 বছর বয়সী এই ক্রিকেটার বিদর্ভের বাসিন্দা। ক্রিকেটে এই প্লেয়ারকে চেনেন না অনেকেই। অভিজ্ঞতা বলতে, আজ পর্যন্ত 15টি প্রথম শ্রেণীর ম্যাচে অংশ নিয়েছেন তিনি। টি-টোয়েন্টি ক্রিকেট তো দূরের কথা আজ পর্যন্ত সাদা বলে ক্রিকেটেই অভিষেক হয়নি দানিশের। সেই প্লেয়ারকেই এবার রোহিত শর্মার বিকল্প হিসেবে একাদশে জায়গা দিতে পারে মুম্বই, আশা করছেন ক্রিকেট মহলের অনেকেই।

যদিও এই ভারতীয় ক্রিকেটারকে রোহিত শর্মার বিকল্প হিসেবে সুযোগ দেওয়া হবে কিনা তা নিয়ে স্পষ্ট করে কিছুই জানানো হয়নি আম্বানির দলের তরফে। তবে অনেকেই মনে করছেন, রোহিত খেলতে না পারলে বিকল্প হিসেবে এই প্লেয়ারের নামটাই প্রথমে আসবে। তাছাড়াও শোনা যাচ্ছে, রোহিত শর্মার বিকল্প হিসেবে দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার কুইন্টন ডিককের কথা ভেবে দেখছে MI ম্যানেজমেন্ট।

অবশ্যই পড়ুন: হারের পর হার, বড় সিদ্ধান্ত নিতে চলেছে KKR! জল্পনা বাড়ালেন খোদ রাহানে

উল্লেখ্য, গত রবিবার RCB-র বিরুদ্ধে খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন রোহিত শর্মা। যার কারণে মাত্র 19 রান করেই মাঠ ছাড়তে হয়েছিল তাঁকে। মূলত সে কারণেই পাঞ্জাব ম্যাচে এই প্লেয়ারের উপস্থিতি নিয়ে তৈরি হয়েছে ঘোর সংশয়। এখন দেখার আজ রোহিত ব্যাট হাতে মাঠে নামেন নাকি তাঁর বদলি হিসেবে অন্য কাউকে সুযোগ দেয় ম্যানেজমেন্ট।