বিক্রম ব্যানার্জী, কলকাতা: এগিয়ে আসছে 2027 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2027)। বিশ্বের সবচেয়ে বড় টি-টোয়েন্টি লিগ শুরু হওয়ার আগে অন্যান্য বছরের মতো এ বছরেও প্লেয়ারদের দলবদল নিয়ে তৈরি হয়েছে জল্পনা। সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) কলকাতা নাইট রাইডার্স দলে আসতে পারেন এই জল্পনা বেড়েছিল অনেক আগেই। শোনা গিয়েছিল, নাইট ম্যানেজমেন্টের তরফে নাকি ভারতের প্রাক্তন অধিনায়কের সাথে যোগাযোগও করা হয়েছে। সে সব খবরের পর মাঝে সবটা থিতিয়ে গেলেও এবার শোনা যাচ্ছে এক শর্তে কলকাতায় আসতে পারেন স্কাই।
এক শর্তে KKR এ খেলতে পারেন সূর্য
বর্তমানে মুম্বই ইন্ডিয়ান্স দলের সদস্য সূর্য। গত সিজনে হার্দিক পান্ডিয়া চোট সমস্যার কারণে কয়েকটি ম্যাচে না থাকায় দলকে নেতৃত্ব দিতে দেখা গিয়েছিল সূর্যকে। সেই ভারতীয় ক্রিকেটারকে নাকি ছেড়ে দিতে পারে MI। সাম্প্রতিক সময়ে আম্বানির দল থেকে প্রাক্তন ভারতীয় অধিনায়কের বাদ পড়ার জল্পনা বারবার মাথাচাড়া দিয়ে উঠেছে। এ নিয়ে আনুষ্ঠানিকভাবে মুম্বইয়ের তরফে কিছু জানানো না হলেও এবার শোনা যাচ্ছে এক শর্তে কলকাতা নাইট রাইডার্স দলে আসতে পারেন সূর্য।
কয়েকটি রিপোর্ট অনুযায়ী, আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য তিলক বর্মা যদি মুম্বই ইন্ডিয়ান্স দলকে নেতৃত্ব দেন তবেই কলকাতা নাইট রাইডার্স দলে যুক্ত হতে পারেন সূর্যকুমার যাদব। তবে ঠিক কেন এমন শর্তে কলকাতায় আসবেন সূর্য? প্রশ্ন উঠলেও আপাতত সেই উত্তর অধরা। সূত্র বলছে, কলকাতা যেহেতু এই মুহূর্তে অধিনায়ক শূন্যতায় ভুগছে ফলে সূর্যকে দলে নেওয়ার আপ্রাণ চেষ্টা করবে KKR।
আরও পড়ুন: নিউজিল্যান্ড সিরিজই শেষ! না শুধরালে টিম ইন্ডিয়া থেকে বাদ পড়তে পারেন ৩ ক্রিকেটার
উল্লেখ্য, মাঝে শোনা গিয়েছিল, মুম্বই ইন্ডিয়ান্স হার্দিক পান্ডিয়াকে ছেড়ে দিতে পারে। সেটা হলে নাকি কলকাতা নাইট রাইডার্স দলে যোগ দেবেন তিনি। তবে সময়ের সাথে সাথে ফিকে হয়ে গিয়েছে সেই জল্পনা। এখন শোনা যাচ্ছে, যেসব দলগুলি হার্দিককে নেওয়ার জন্য সারিবদ্ধ ভাবে লাইনে দাঁড়িয়ে, তাদের মধ্যে সবার প্রথমে নাম রয়েছে রাজস্থান রয়্যালসের।










