বিক্রম ব্যানার্জী, কলকাতা: ক্রিকেটে ভবিষ্যৎ পরিকল্পনা করেই এগোচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বর্তমানে আলাদা হলেও আগামী দিনে যাতে সমস্ত ফরম্যাটে ভারতীয় দলকে (Team India) নেতৃত্ব দিতে পারেন এমন একজন অধিনায়ক খুঁজছে BCCI। শুধু তাই নয়, দীর্ঘ সময়ের জন্য টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন এমন প্লেয়ারের দিকেই নজর রয়েছে বোর্ডের। আর সেই সম্ভাব্য তালিকায় উঠে আসছে তিন দাপুটে ক্রিকেটারের নাম। শোনা যাচ্ছে, ভবিষ্যতে ভারতীয় দলের অধিনায়ক (Captain) হতে পারেন তিনজনই।
ভবিষ্যতে টিম ইন্ডিয়ার অধিনায়ক হতে পারেন কারা?
ইশান কিষাণ
একটা দীর্ঘ সময় মাঠের বাইরে কাটিয়ে ভারতীয় দলে প্রত্যাবর্তন হয়েছিল ইশান কিষাণের। পরবর্তীতে টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়ে নিজেকে মেলে ধরেছিলেন তিনি। বর্তমানে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের এক নম্বর ব্যাটসম্যান ইশান। একার হাতে ভারতীয় দলকে জেতানোর ক্ষমতা রাখেন তিনি। টি-টোয়েন্টির পাশাপাশি সম্প্রতি জায়গা পেয়েছেন ওয়ানডে দলেও। মনে করা হচ্ছে খুব শীঘ্রই ভারতীয় টেস্ট দলে জায়গা দেওয়া হতে পারে তাঁকে। তিন ফরম্যাটে খেলানোর সাথে সাথে ভারতীয় দলের এই গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে ভবিষ্যতে অধিনায়ক করতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড, এমনটাই দাবি করছে কয়েকটি সূত্র।
তিলক বর্মা
ভারতীয় টি-টোয়েন্টি দলের অন্যতম যোগ্য খেলোয়াড় তিলক বর্মা। সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন তিনি। একের পর এক ম্যাচে অংশ নিয়ে ব্যাট হাতে কামাল দেখাচ্ছেন ভারতীয় তারকা। কয়েকটি সূত্র মারফত খবর, শীঘ্রই তিলককে তিন সংস্করণেই খেলানো হতে পারে। আর সেটা হলে ভবিষ্যতে এই প্লেয়ারকে অধিনায়ক হিসেবেও দেখতে পারেন ভক্তরা।
আরও পড়ুন: ভিক্ষায় জমানো ১৭ লক্ষ টাকা দান করলেন মন্দিরে, নজিরবিহীন জনসেবা ভিক্ষুকের
বৈভব সূর্যবংশী
14 বছর বয়সে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ঝড় তুলে সকলের নজরে এসেছিলেন বৈভব সূর্যবংশী। এরপর সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয়েছিল তাঁর। ব্যাট হাতে ধীরে ধীরে নিজেকে উন্নত করছেন ভারতীয় কিশোর। টি-টোয়েন্টিতে দাপট দেখানোর পাশাপাশি আগামী দিনে ওয়ানডে এবং টেস্টেও খেলতে পারেন সূর্যবংশী। কিছু রিপোর্ট বলছে, ভবিষ্যতে বৈভব অধিনায়ক হওয়ার যোগ্যতা প্রমাণ করতে পারলে তাঁকে টিম ইন্ডিয়ার নেতৃত্বভার দেওয়া হতে পারে।










