বিক্রম ব্যানার্জী, কলকাতা: অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে দাপট দেখাচ্ছেন এক বোলার। তাঁর নাম আরাফাত মিনহাস (Arafat Minhas)। পশ্চিমের দেশের (Pakistan) কাছে তিনি এখন এক রত্ন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে অভিষেক করার পরই 5 উইকেট তুলেছিলেন তিনি। সেই ম্যাচের পর গতকাল ইংল্যান্ডের বিপক্ষে 6টি উইকেট নিয়ে নিজের ক্ষমতা দেখান মিনহাস। বল হাতে ইংল্যান্ডকে ধসিয়ে দেওয়ার পাশাপাশি এদিন নিজের আন্তর্জাতিক ক্রিকেট জীবনে প্রথম ফিফটি করেন তিনি। পাকিস্তানি অলরাউন্ডারের এমন পারফরমেন্স নজর কেড়েছে বিশ্বের বহু ক্রিকেট প্রেমীর।
কে এই আরাফাত মিনহাস?
বয়স মাত্র 21 বছর। গতকাল ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমে ব্যাট হাতে 59 রান করেন তিনি। সেটাও আবার দলের কঠিন সময়ে। কারণ আরাফাত যখন ব্যাটিং করতে নামেন সেই সময় 133 রানে 5 উইকেট হারিয়ে ফেলেছিল পাকিস্তান। সেখান থেকে 302 রান তুলতে দলকে সবরকম সাহায্য করেছেন পাকিস্তানি অলরাউন্ডার। তবে শুধু ব্যাট হাতে দাপট দেখিয়ে নয় বরং বল হাতেও ইংল্যান্ডকে ধসিয়ে দিয়েছেন তিনি।
বল হাতে মাঠে নেমে পাকিস্তানকে একইভাবে বিপদের হাত থেকে বাঁচিয়েছেন মিনহাস। দ্বিতীয় ইনিংসের খেলা যখন 18.2 ওভারে 1 উইকেট হারিয়ে 120 রান তুলে ফেলেছিল ইংল্যান্ড। আর তারপরেই মাঠে নেমে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন পাকিস্তানি ক্রিকেটার। প্রথমেই মিনহাস আউট করেন টম ব্যান্টনকে। এরপর ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুককে আউট করে নিজের স্বপ্ন পূরণ করেন বাঁহাতি স্পিনার। এভাবেই একে একে মোট 6টি উইকেট তুলে ইংলিশদের ঘরে তাণ্ডব চালান তিনি। তাতেই ফের নতুন করে আলোচনায় এসেছেন পাকিস্তানের এই তরুণ ক্রিকেটার।
আরও পড়ুন: টাকা নিয়ে ভাবতে হবে না আর, নতুন ইনভেস্টর পেয়ে গেল ইস্টবেঙ্গল!
এখন প্রশ্ন, কে এই আরাফাত? জানিয়ে দিই, 2005 সালের 2 জানুয়ারি মুলতানে জন্ম হয়েছিল আরাফাতের। খোঁজ নিয়ে জানা গেল, একেবারে ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি একটা টান ছিল তাঁর। যদিও আন্তর্জাতিক ক্রিকেটে আরাফাতের অভিষেক হয়েছিল টি-টোয়েন্টি দিয়ে। 2023 সালের 4 অক্টোবর চিনের হাংজুতে এশিয়ান গেমসে হংকংয়ের বিপক্ষে নিজের প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন পাকিস্তানি অলরাউন্ডার। সেই ছেলেই এখন একের পর এক সিরিজে নিজের ক্ষমতা দেখিয়ে পাকিস্তানিদের চোখে রত্ন হয়ে উঠেছে।










