6000mAh ব্যাটারির সাথে 120Hz ডিসপ্লে, মধ্যবিত্তদের বাজেটে লঞ্চ হচ্ছে ধামাকাদার ফোন

Published:

Smartphone

সৌভিক মুখার্জী, কলকাতা: বাজেট স্মার্টফোনের (Smartphone) বাজারে আরও একবার নতুন সিরিজ নিয়ে হাজির হতে চলেছে লাভা। সংস্থাটি আগামী 24 জুলাই ভারতে আনুষ্ঠানিকভাবে Lava Virat V1 5G এবং Lava Virat V1 স্মার্টফোন স্মার্টফোন লঞ্চ করবে। লঞ্চের আগেই কোম্পানি দুটি ফোনের একাধিক গুরুত্বপূর্ণ কিছু স্পেসিফিকেশন প্রকাশ করেছে, যা দেখে মনে হচ্ছে কম দামেই বড় ব্যাটারি, স্মুথ ডিসপ্লে আর আধুনিক ফিচার্সের সুবিধা পাওয়া যাবে।

24 জুলাই লঞ্চ হচ্ছে অত্যাধুনিক স্মার্টফোন

লাভা জানিয়েছে, 24 জুলাই ভারতে Virat V1 সিরিজ আত্মপ্রকাশ করবে। আর লঞ্চের পর স্মার্টফোনদুটি ফ্লিপকার্টেই বিক্রি হবে। পাশাপাশি আগের মতোই সংস্থার Doorstep সার্ভিস সুবিধা গ্রাহকরা পাবে, যা লাভার সবথেকে বড় আকর্ষণ। এমনকি নতুন সিরিজে রংয়ের বিকল্পও জানিয়েছে লাভা। Lava Virat V1 5G ফোনটি মিলছে Arya Blue এবং Sonar Gold রংয়ের বিকল্পে। আর Lava Virat V1 (4G) ফোনটি মিলবে Nilgiri Blue এবং Himalayan Silver রংয়ের ভেরিয়েন্টে।

বড় ডিসপ্লে এবং 120Hz রিফ্রেশ রেট

দুটি স্মার্টফোনেই থাকবে 6.75 ইঞ্চির HD+ ডিসপ্লে। এছাড়াও 120Hz রিফ্রেশ রেট থাকার কারণে স্ক্রলিং, ভিডিও দেখা বা দৈনন্দিন কাজে আরও ভালো অভিজ্ঞতা পাওয়া যাবে। এদিকে ফোনদুটিতে রয়েছে IP64 ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স, সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক, ভার্চুয়াল RAM এক্সপ্যানশন রেসিডেন্টের মতো একাধিক সুবিধা।

তবে Virat V1 সিরিজের দুটি মডেলে আলাদা প্রসেসের ব্যবহার করা হয়েছে। Lava Virat V1 5G মডেলটিতে রয়েছে Unisoc T8200 প্রসেসর। সাথে 4GB RAM, 64GB স্টোরেজ এবং 6000mAh ব্যাটারি থাকবে। অন্যদিকে Lava Virat V1 (4G) মডেলটিতে রয়েছে Unisoc SC9863A প্রসেসর, 4GB RAM, 64GB স্টোরেজ এবং 5000mAh ব্যাটারি। বিশেষ করে 5G মডেলের বড় ব্যাটারি দীর্ঘ সময় ধরে ফোন ব্যবহারের সুবিধা দেয়। তাই এই ফোন হতে পারে গ্রাহকদের জন্য দারুণ বিকল্প।

আরও পড়ুন: অভিষেকের হাত ছেড়ে এবার ঋতব্রত শিবিরে প্রতীক-উর? বড় খবর

তবে হ্যাঁ, লাভা এখনও পর্যন্ত এই সিরিজের অফিসিয়াল দাম ঘোষণা করেনি। লঞ্চ ইভেন্টে ফোনদুটির দাম জানা যাবে। তবে অনুমান করা হচ্ছে, এই ফোনদুটি বাজেট সেগমেন্টকে টার্গেট করে আনা হবে, এবং মধ্যবিত্তদের বাজেটেই দাম রাখা হতে পারে।