অনন্যা সরকার, কলকাতা: দেশের অন্যতম প্রধান টেলিকম সংস্থা ভারতী এয়ারটেল (Bharti Airtel) ভারতের অধিকাংশ স্থানেই তাদের ৫জি (5G) ইন্টারনেট পরিষেবা চালু করেছে। বিগত কিছুদিন ধরে সংস্থাটি ৫জি স্ট্যান্ডঅ্যালোন (5G SA) পরিষেবাও চালু করার জন্য কাজ করছে। তবে, ৫জি এসএ পরিষেবা বর্তমানে শুধুমাত্র পোস্টপেইড গ্রাহকরাই পাচ্ছেন। তবে, প্রিপেইড গ্রাহকরা প্রতিদিন ২ জিবি ৪জি ডেটার সাথে ৫জি নন-স্ট্যান্ডঅ্যালোন পরিষেবা মাত্র ১২ টাকায় পেতে পারেন। এয়ারটেলের ৬৪৯ টাকার প্রিপেইড প্ল্যানটি (Airtel Prepaid Plan) এখন সারা দেশজুড়ে সকলের জন্য উপলব্ধ রয়েছে। আপনি যদি দীর্ঘ মেয়াদের সাথে একটি সাশ্রয়ী এয়ারটেল ৫জি প্রিপেইড প্ল্যানের সন্ধানে থাকেন, তাহলে এই প্ল্যানটি আপনার জন্য উপযুক্ত হতে পারে। আসুন তাহলে এই প্ল্যানটির সর্ম্পকে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
৬৪৯ টাকার প্রিপেইড প্ল্যানে মিলবে আনলিমিটেড 5G
এয়ারটেল ভারতের প্রতিটি টেলিকম সার্কেলেই এখন ৬৪৯ টাকার প্রিপেইড প্ল্যানটি অফার করছে। এই প্ল্যানে গ্রাহকদের আনলিমিটেড ৫জি-এর সাথে প্রতিদিন ২ জিবি করে ৪জি ডেটা দেওয়া হয়। এছাড়াও রয়েছে আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০টি করে এসএমএস (SMS)-এর সুবিধা। এই প্ল্যানটির মেয়াদ ৫৬ দিনের। তবে, এয়ারটেল আনলিমিটেড ৫জি বলতে পুরোপুরি আনলিমিটেড ৫জি পরিষেবা প্রদান করে না। প্রতি ৩০ দিনে ৩০০ জিবি ৫জি ডেটার সীমা রয়েছে। তবে, এটি ৪জি ডেটা পরিষেবার সাথে যুক্ত নয়।
আরও পড়ুন: ২০২৬-এ বাবা ভাঙ্গার এই তিন চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী কি সত্যি হতে চলেছে?
এই প্ল্যানের দাম এবং মেয়াদের ওপর ভিত্তি করে ব্যবহারকারীদের প্রতিদিন মাত্র ১২ টাকা মতো খরচ হয়। অর্থাৎ, প্রতিদিন ১২ টাকারও কম খরচে দৈনিক ২জিবি ৪জি ডেটা, আনলিমিটেড ৫জি ডেটা, আনলিমিটেড কলিং এবং ১০০টি ফ্রি এসএমএস-এর সুবিধা পাবেন। অন্যান্য প্ল্যানগুলির সাথে তুলনা করলে, এয়ারটেলের দৈনিক ডেটা প্ল্যানগুলির মধ্যে সবচেয়ে সস্তা প্ল্যানটি হল ২২ টাকার, যা একদিনের মেয়াদে মাত্র ১জিবি ডেটা অফার করে।
আরও পড়ুন: এবার গ্রামে বাড়ি বানাতে গেলে নিতে হবে পঞ্চায়েতের অনুমতি! আইন আনছে রাজ্য সরকার
উল্লেখ্য, ৬৪৯ টাকার প্রিপেইড প্ল্যানটির সাথে ১২ মাসের জন্য বিনামূল্যে অ্যাডোবি এক্সপ্রেস প্রিমিয়াম (Adobe Express Premium) ব্যবহারের সুযোগ দিচ্ছে কোম্পানি। এমনিতে এই সাবস্ক্রিপশনের মূল্য প্রায় ৪,০০০ টাকা। এই সাশ্রয়ী প্ল্যানে কোম্পানির নতুন ‘সেফ নেটওয়ার্ক’ (Safe Network) ফিচারটিরও অ্যাক্সেস পাওয়া যায়। এছাড়া, ইউজাররা পাবেন বিনামূল্যে ৩০ দিনের জন্য হ্যালোটিউনস (Hellotunes) ব্যবহারের সুযোগ। তাই সব মিলিয়ে বলা যায় এয়ারটেলের ৬৪৯ টাকার প্রিপেইড প্ল্যানটি এই মুহূর্তে দেশের গ্রাহকদের জন্য উপলব্ধ সেরা ৫৬ দিনের অফারগুলির মধ্যে অন্যতম।










