অনন্যা সরকার, কলকাতা: শহরের পাশাপাশি এবার পশ্চিমবঙ্গের গ্রামীণ এলাকাগুলোর উন্নয়নেও (Rural Development) নানা পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা করছে রাজ্য সরকার। সম্প্রতি এরকমই একটি পরিকল্পনার কথা প্রকাশ্যে এনেছেন পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh) । তিনি জানান এবার থেকে শহরের মতো গ্রামাঞ্চলেও নির্দিষ্ট নকশা বা প্ল্যান অনুমোদন করিয়ে ও নিয়ম মেনেই বাড়ি বানাতে হবে (Rural Building Plan)। পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দফতর খুব শীঘ্রই এই সংক্রান্ত নিয়মকানুনগুলি কার্যকর করবে বলে জানিয়েছেন মন্ত্রী।
এবার গ্রামেও বাড়ির প্ল্যানের জন্য অনুমোদন নিতে হবে
পঞ্চায়েত মন্ত্রী বলেন, বর্ষায় জমা জলের সমস্যায় কলকাতার মতো গ্রামাঞ্চল এবং মফঃস্বলের মানুষরাও ভুক্তভুগী। তাঁর দাবি, নর্দমা ও পুকুর বুজিয়ে যেখানে যেখানে নির্মাণকাজ করার ফলেই এমনটা ঘটছে। সঠিক পরিকল্পনার অভাবে নিকাশি ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে। এর ফলে বৃষ্টির জল ঠিকমতো বেরোনোর রাস্তা পাচ্ছে না।
প্রায় রোজই বৃষ্টিপাত হচ্ছে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। এবছরও ভারী বৃষ্টির ফলে কলকাতার বিভিন্ন এলাকা জলমগ্ন হচ্ছে৷ এপ্রসঙ্গে মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, প্রতিবছরই অগাস্ট – সেপ্টেম্বর মাসে ভারী বৃষ্টির ফলে রাস্তায় জল জমে ও মানুষের ভোগান্তির শেষ থাকে না। তবে, এই সমস্যার কোনও শর্টকাট সমাধান নেই। শুধু কলকাতা নয় রাজ্যের বাকি শহরগুলিরও একই অবস্থা। টাকা দিয়ে পুকুর, ড্রেন সব বুজিয়ে চারিদিকে বাড়ি বানানো হয়েছে। যে পুকুরগুলোতে বৃষ্টির জল জমা হত সেগুলো সব ধীরে ধীরে উধাও হয়ে গেছে।
আরও পড়ুন: ২০২৬-এ বাবা ভাঙ্গার এই তিন চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী কি সত্যি হতে চলেছে?
এর পাশাপাশি দিলীপ ঘোষ জানান, গ্রাম পঞ্চায়েতগুলিতে বাড়ি নির্মাণ সংক্রান্ত কোনো কড়া আইন না থাকার সুযোগ নিয়ে বড় বড় বাড়ি তৈরি হয়ে গেছে। মন্ত্রী বলেন, সরকার শীঘ্রই পঞ্চায়েতের জন্য নতুন আইন নিয়ে আসছে, যা এই ধরনের বেনিয়মকে রুখবে। রুরাল এবং আরবান – এই দুইয়ের মাঝে আরেকটি শব্দ চালু হয়েছে ‘রারবান’। এই ধরনের এলাকাগুলিতে যথেচ্ছ বাড়ি বানিয়ে রাস্তা আর নিকাশি ব্যবস্থাকে ব্যাহত করা হয়েছে।
আরও পড়ুন: দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের চালু পুরুলিয়া-কলকাতার এই রুটের বাস, জানুন সময়সূচি
এর আগে, পঞ্চায়েত এলাকায় বাড়ি বানানোর জন্য কোনও আইন ছিল না, শুধু একপাতার একটি নির্দেশিকা ছিল বলে মন্তব্য করেন দিলীপ ঘোষ। অথচ দেশের একাধিক রাজ্যে এর জন্য আইন তৈরি হয়েছে, কারণ গ্রামগুলিতেও বর্তমানে অনেক বড় বড় পাকাবাড়ি ও ফ্ল্যাট তৈরি হচ্ছে। সেই কারণে বিভিন্ন রাজ্যের আইন পর্যবেক্ষণ ও অনুসরণ করে পশ্চিমবঙ্গের জন্যও একটি আইন তৈরি করা করা হয়েছে বলে জানান পঞ্চায়েত মন্ত্রী। সেই আইন অর্থ দফতরে পৌঁছেছে এবং খুব শীঘ্রই এই বিধি চালু হবে বলেও জানিয়েছেন তিনি। শহরের মতো গ্রামেও আইন মেনে বাড়ি তৈরি করার নিয়ম চালু করতেই মূলত এই আইন প্রণয়নের ব্যবস্থা করা হচ্ছে।










