সৌভিক মুখার্জী, কলকাতা: এবার মাত্র 9999 টাকায় 6000mAh ব্যাটারি সহ উন্নত প্রসেসরের দুটি ফোন (Smartphone) লঞ্চ করল ভারতীয় কোম্পানি Boltt। কোম্পানির লঞ্চ করা প্রথম ফোনের সিরিজ এটিই। ইতিমধ্যেই ই-কমার্স ওয়েবসাইট ফ্লিপকার্টে ফোনদুটি পাওয়া যাচ্ছে। আর এই সিরিজের মডেলদুটির নাম হল Boltt Ace 5G এবং Boltt Evo 5G। দেশীয় এই দুটি মডেলেই রয়েছে উন্নত ব্যাটারির সাথে দারুণ ক্যামেরা এবং সুপারফাস্ট প্রসেসর।
কত দাম রাখা হচ্ছে এই মডেলদুটির?
একাধিক টেক ওয়েবসাইট ঘেঁটে জানা গেল, Boltt Ace 5G মডেলটি তিনটি স্টোরেজের ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। মডেলগুলির দাম হল—
- 4GB RAM+ 64GB স্টোরেজের ভেরিয়েন্টের দাম 13,999 টাকা।
- 6GB RAM+ 128GB স্টোরেজের ভেরিয়েন্টের দাম 14,999 টাকা।
- 8GB RAM+ 128GB স্টোরেজের ভেরিয়েন্টের দাম 15,999 টাকা।
কিন্তু প্রথম সেলের সময় কোম্পানি ফোনটিতে 1000 টাকা ছাড় দিচ্ছে। অর্থাৎ ফোনটি 12,999 টাকায় পাওয়া যাবে। এমনকি ছয়টি রংয়ের বিকল্পে এই মডেল পাওয়া যাবে। ফ্লিপকার্টে আগামী 1 সেপ্টেম্বর থেকেই এই ফোন বিক্রি শুরু হবে।
অন্যদিকে Boltt Evo 5G মডেল দুটি স্টোরেজের ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। এগুলির দাম হল—
- 4GB RAM+ 64GB স্টোরেজের ভেরিয়েন্টের দাম 10,999 টাকা।
- 6GB RAM+ 128GB স্টোরেজের ভেরিয়েন্টের দাম 11,999 টাকা।
তবে যেহেতু প্রথম সেলে 1000 টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে, তাই বেস ভেরিয়েন্টের দাম পড়বে মাত্র 9999 টাকা। এই মডেলটি পাঁচটি রঙের বিকল্পে পাওয়া যাবে। এটিও ফ্লিপকার্টে আগামী 1 সেপ্টেম্বর থেকে বিক্রি শুরু হবে বলে জানিয়েছে কোম্পানি।
কী কী ফিচার রয়েছে?
মধ্যবিত্তদের বাজেটের মধ্যে দাম হলেও ফিচারে কিছু কমতি রাখেনি কোম্পানি। প্রথমত, এই দুটি মডেলেই রয়েছে 6.79 ইঞ্চির HD+ ডিসপ্লে, যেটির রিফ্রেশ রেট 120Hz এবং সর্বোচ্চ ব্রাইটনেস 600 নিটস পর্যন্ত। এছাড়া উভয় ফোনেই গুগল জেমিনি-ভিত্তিক এআই ফিচার আছে। অন্যদিকে Boltt Ace 5G মডেলটিতে রয়েছে Unisoc T8200 চিপসেট, এবং Boltt Evo 5G মডেলটিতে রয়েছে Unisoc T7250 চিপসেট। এই প্রসেসর গেম খেলার বা নিত্য প্রয়োজনীয় ব্যবহারের জন্য একেবারে উপযুক্ত।
এদিকে বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, উভয় ফোনেই শক্তিশালী 6000mAh ব্যাটারি রয়েছে, যার সঙ্গে 18W টাইপ সি চার্জিং সাপোর্ট করবে। এছাড়া উভয় ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। আর এই ফোনদুটি চলবে অ্যান্ড্রয়েড 16 অপারেটিং সিস্টেমের উপর বেস করে। তাই যাঁরা বাজেটের মধ্যে ভালো কোনও স্মার্টফোন খুঁজছেন, তাঁদের জন্য এই দুটি মডেল হতে পারে একেবারে সেরা বিকল্প।










