সৌভিক মুখার্জী, কলকাতা: আইফোন প্রেমীদের মনে এখন একটাই প্রশ্ন, কবে লঞ্চ হবে 18 সিরিজ (iPhone 18), এবং এর দামই বা কত পড়বে? অবশেষে প্রকাশ্যে এল সেই তথ্য। অ্যাপেল যদি সেপ্টেম্বরের 8 থেকে 12 তারিখের মধ্যে এই ফোন লঞ্চ করে, তাহলে মাত্র কয়েক সপ্তাহ বাকি সেই লঞ্চ ইভেন্টের। জানা গিয়েছে এবার তিনটি মডেল বাজারে আসবে। সেগুলি হল 18 Pro Max, 18 Pro এবং Ultra। কিন্তু বেশিরভাগ অ্যাপেল ভক্তদের জন্য এখন সবচেয়ে বড় উদ্বেগের বিষয় এর দাম। বিস্তারিত থাকবে এই প্রতিবেদনে।
ভারতের বাজারে কত হবে iPhone 18 সিরিজের দাম?
বেশ কয়েকটি বিশ্বস্ত প্রতিবেদন অনুযায়ী, iPhone 18 Pro মডেলটির 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম হতে পারে ভারতের বাজারে 1,44,900 টাকা। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে এর দাম পড়তে পারে 1299 ডলার। দুবাইতে পড়বে 4499 দিরহাম এবং জাপানে পড়বে 1,89,900 ইয়েন। সেই সূত্র ধরে, iPhone 18 Pro Max মডেলটির ভারতের বাজারে দাম হবে 1,69,900 টাকা, মার্কিন যুক্তরাষ্ট্রে 1499 ডলার, দুবাইতে 5199 দিরহাম এবং জাপানে 2,19,000 ইয়েন
পাশাপাশি বহুল প্রচলিত iPhone Ultra এর 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম পড়বে ভারতের বাজারে 2,49,900 টাকা। মার্কিন যুক্তরাষ্ট্রে এই মডেলের দাম হবে 2400 ডলার, দুবাইতে 7349 দিরহাম এবং জাপানে প্রায় 3,00,000 ইয়েন।
আরও পড়ুন: আয়ারল্যান্ডের সুপ্রাচীন এক প্রাসাদ কিনলেন মার্ক জাকারবার্গ, দাম শুনলে চমকে যাবেন
এবার স্পেসিফিকেশন নিয়ে যদি কথা বলি, তাহলে ডিভাইসগুলি অ্যাপেল A20 Pro চিপসেট দ্বারা চলবে, যা গেমিং থেকে শুরু করে ভারী এডিটিং বা যে কোনও কাজে একেবারে সেরা পারফরম্যান্স দেবে। এর পাশাপাশি আইফোন আল্ট্রাতে থাকবে একটি ক্রিজলেস ডিসপ্লে, যা এটিকে অন্যান্য মডেলের তুলনায় একধাপ এগিয়ে রাখবে। এমনকি আরও জানা গিয়েছে, 18 সিরিজের মডেলগুলিতে নতুন রঙের বিকল্প যুক্ত করা হতে পারে। কিন্তু নিশ্চিতভাবে এখনও কিছু বলা যাচ্ছে না। আপাতত ফোনগুলির অন্যান্য ফিচার কোম্পানির তরফ থেকে গোপন রাখা হয়েছে। লঞ্চ ইভেন্টেই সবকিছু প্রকাশ্যে আনা হবে। ততদিন অপেক্ষা করার পালা।










