কিলোমিটারে গুনতে হবে মাত্র ৩.৯০ টাকা EMI, Creta Electric নিয়ে সুখবর দিল Hyundai 

Published:

Hyundai Creta Electric

সৌভিক মুখার্জী, কলকাতা: গাড়ির বাজারকে আরও সহজলভ্য করার জন্য এবার বিরাট পদক্ষেপ নিল Hyundai Motor India। সংস্থাটি তাদের জনপ্রিয় Hyundai Creta Electric গাড়ির জন্য এবার চালু করল Battery-as-a-Service (BaaS) মডেল। এর ফলে ক্রেতারা এখন ব্যাটারির সম্পূর্ণ দাম একসঙ্গে না দিয়ে অনেক কম খরচে এই গাড়িটি কিনতে পারবেন। নতুন এই স্কিমের আওতায় গাড়িটির দাম শুরু হচ্ছে মাত্র 10.99 লক্ষ টাকা থেকে। পাশাপাশি ব্যাটারির জন্য আলাদা সাবস্ক্রিপশন বা ইএমআই দিতে হবে, যা শুরু হবে প্রতি কিলোমিটারে মাত্র 3.90 টাকা থেকে।

কী এই BaaS মডেল?

আসলে Battery-as-a-Service এমন একটি ব্যবস্থা, যেখানে গাড়ি কেনার সময় ব্যাটারির সম্পূর্ণ দাম একসঙ্গে দেওয়া লাগে না। পরিবর্তে গ্রাহক ব্যাটারির জন্য নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী ইএমআই দিতে পারে। এর ফলে গাড়ি কেনার প্রাথমিক খরচ অনেকটাই কম হয়, এবং আরও বেশি মানুষ ইলেকট্রিক গাড়ি কেনার সুযোগ পায়। পাশাপাশি নিজের ব্যবহার অনুযায়ী ব্যাটারির খরচও নিয়ন্ত্রণ করা যায়। কোম্পানির মতে, এই উদ্যোগ দেশের ইলেকট্রিক গাড়ির ব্যবহার আরও বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে।

যুক্ত হয়েছে নতুন ফিচার্স

তবে BaaS মডেলের পাশাপাশি এবার Creta Electric গাড়িতে আরও বেশ কিছু নতুন সুবিধা যোগ করেছে কোম্পানি। জানা গিয়েছে, নতুন আপডেটের মধ্যে যুক্ত করা হয়েছে ইন্টিগ্রেটেড সাইড ফুড স্টেপ, যেটি গাড়িতে ওঠানামা আরও সহজ করে তোলে। এছাড়া Home Charger ভেরিয়েন্টে রয়েছে 7.4kW Wall Box Charger স্ট্যান্ডার্ড।

তবে হ্যাঁ, Creta Electric গাড়িটি দুটি ব্যাটারি বিকল্প উপলব্ধ। সেগুলি হল 42kWh ব্যাটারি (স্ট্যান্ডার্ড রেঞ্জ) এবং 51.4kWh ব্যাটারি (লং রেঞ্জ)। এমনকি লং রেঞ্জ সংস্করণে এটি সর্বোচ্চ 510 কিলোমিটার পর্যন্ত চলতে পারে বলেই দাবি করছে সংস্থা। আর গাড়িটিতে তিনটি ড্রাইভিং মোড পাওয়া যাবে। সেগুলি হল Eco, Normal এবং Sport। এমনকি সবথেকে বড় ব্যাপার, লং রেঞ্জ ভেরিয়েন্টে Creta Electric গাড়িটি মাত্র 7.9 সেকেন্ডে 0 থেকে 100 কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগ তুলতে পারে। আর চার্জিং-র জন্যও রয়েছে উন্নত সুবিধা। ডিসি ফার্স্ট চার্জিং ব্যবহার করলে মাত্র 39 মিনিটেই 10% থেকে 80% পর্যন্ত চার্জ করা যায় এই গাড়িতে।

আরও পড়ুন: এবার স্টেট হাইওয়েতেও টোল ট্যাক্স, নতুন নিয়ম রাজ্য সরকারের, ধার্য হল করও

এবার গাড়ির অন্যান্য ফিচার্সগুলি নিয়ে যদি আলোচনা করি তাহলে তার মধ্যে উল্লেখযোগ্য হল—

  • ডুয়াল 10.25 ইঞ্চির ডিজিটাল ডিসপ্লে
  • ভেন্টিলেটেড ফ্রন্ট সিট
  • Level-2 Hyundai SmartSense ADAS
  • 6টি এয়ারব্যাগ
  • ইলেকট্রনিক স্ট্যাবিলিটি কন্ট্রোল
  • প্যানোরামিক সানরুফ
  • ওয়্যারলেস ফোন চার্জার
  • 433 লিটারের বুট স্পেস
  • 200 মিমি গ্রাউন্ড ক্লিয়ারেন্স