১০ হাজার টাকার কমে দমদার ব্যাটারি ও নজরকাড়া লুকের ফোন লঞ্চ করল Poco

Published:

Poco C81 Pro

সৌভিক মুখার্জী, কলকাতা: বাজেটে স্মার্টফোনের বাজারে আবারও নিজেদের আধিপত্য বজায় রাখতে চমক দিয়েছে Poco। আন্তর্জাতিক বাজারে আত্মপ্রকাশ করেছে Poco C81 Pro। নজরকাড়া ডিসপ্লে, শক্তিশালী প্রসেসর এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ নিয়ে ইতিমধ্যেই এই ফোনটি মোবাইল প্রেমীদের কাছে সাড়া ফেলে দিয়েছে। কী কী ফিচার্স রয়েছে আর দাম কত? জানুন বিশদে।

Poco C81 Pro এর ফিচার্স

ডিসপ্লে: এই ফোনটিতে রয়েছে 6.9 ইঞ্চির একটি বিশাল HD+ LCD প্যানেল ডিসপ্লে। ফলত মুভি দেখা বা গেম খেলা আরও উন্নত হবে। এমনকি তার জন্য দেওয়া হচ্ছে 120 Hz রিফ্রেশ রেট।

পারফমেন্স ও স্টোরেজ: এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে অক্টা-কোর Unisoc T7250 প্রসেসর এবং Mali-G57 GPU। 4 GB RAM থাকলেও ভার্চুয়াল RAM প্রযুক্তির মাধ্যমে তা 8 GB পর্যন্ত বাড়ানো যাবে। ফলে মাল্টিটাস্টিং আরও মসৃণ হবে। এমনকি এতে 256 GB পর্যন্ত স্টোরেজ দেওয়া হচ্ছে।

ক্যামেরা সেটআপ: ফটোগ্রাফি প্রেমীদের ফোনটির পিছনের দিকে রয়েছে 13 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা। আর সেলফি ও ভিডিও কলিং এর জন্য সামনে দেওয়া রয়েছে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

ব্যাটারি এবং চার্জিং: এই ফোনের সবথেকে বড় চমক হল ব্যাটারি। হ্যাঁ, এতে রয়েছে 6,000 mAh এর বিশাল ব্যাটারি। কোম্পানির দাবি, এটি একবার চার্জ দিলে 79 ঘণ্টা গান শোনা যাবে। পাশাপাশি 15 ওয়াটের ফার্স্ট চার্জিং সাপোর্ট থাকছে।

আরও পড়ুন: মুম্বাইয়ে হামলা, সিংহম অফিসারের বিরুদ্ধে মামলা…! আজকের সেরা ১০ খবর (২৮ এপ্রিল)

দাম কত এই মডেলের?

Poco C81 Pro এর দাম সাধারণ মানুষের নাগালের মধ্যেই রাখা হচ্ছে। ফোনটির বিভিন্ন ভেরিয়েন্টের দাম—

  • 4 GB RAM + 64 GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম ভারতীয় মুদ্রায় 9,300 টাকা।
  • 4 GB RAM + 128 GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম ভারতীয় মুদ্রায় 10,000 টাকা।
  • 4 GB RAM + 256 GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম ভারতীয় মুদ্রায় 12,000 টাকা।