7000mAh ব্যাটারি, 120Hz ডিসপ্লে! বিক্রি শুরু হল Moto G77 Power, মিলছে অফারও

Published:

Moto G77 Power

সৌভিক মুখার্জী, কলকাতা: মটোরোলার নতুন মিড রেঞ্জ স্মার্টফোন Moto G77 Power আজ থেকে ভারতের বাজারে বিক্রি শুরু হল। গত সপ্তাহে লঞ্চ হওয়া ফোনটি ফ্লিপকার্ট ও মোটোরোলার অফিসিয়াল অনলাইন স্টোর এবং দেশের বিভিন্ন রিটেল স্টোর থেকে কেনা যাবে। বড় ব্যাটারি থেকে শুরু করে শক্তিশালী পারফরম্যান্স এবং আকর্ষণীয় ডিজাইনের কারণে 30 হাজার টাকার কম বাজেটের মধ্যে এই ফোনটি বেশ নজর কেড়েছে।

Moto G77 Power ফোনের দাম এবং অফার

ভারতে Moto G77 Power এর 8GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে মাত্র 25,999 টাকা। কিন্তু প্রথম সেলে বিশেষ অফারে অ্যাক্সিস ব্যাংক এবং এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করলে এই ফোনটিতে 2000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট মিলবে। যার ফলে দাম নেমে আসবে মাত্র 23,999 টাকায়। আরি ফোনটি তিনটি রং-এ পাওয়া যাবে। সেগুলি হল PANTONE Fuchsia Red, PANTONE Nautical Blue এবং PANTONE Impenetrable।

ডিসপ্লে এবং পারফরমেন্স

Moto G77 Power ফোনটিতে রয়েছে 6.72 ইঞ্চির একটি Full HD+ IPS LCD ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz। এমনকি এটি 1050 নিটস পর্যন্ত ব্রাইটনেস সাপোর্ট করে। আর ডিসপ্লে সুরক্ষার জন্য ফোনটিতে ব্যবহার করা হয়েছে Corning Gorilla Glass 7i প্রটেকশন। এছাড়া ফোনটিতে IP64 রেটিং রয়েছে। যার ফলে ধুলো বা হালকা জলের ছিটের বিরুদ্ধে সুরক্ষা দিতে পারবে।

এদিকে পারফরম্যান্সের জন্য এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 8GB LPDDR5X RAM এবং 128GB UFS 2.2 স্টোরেজ। দৈনন্দিন ব্যবহার থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া কিংবা ভিডিও স্ট্রিমিং, মাল্টি টাস্কিং বা হালকা গেমিং এর জন্য এই ফোন যথেষ্ট কার্যকরী বলে মনে করা হচ্ছে। এদিকে ফটোগ্রাফি প্রেমীদের জন্য Moto G77 Power ফোনটিতে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটাপ। যার মধ্যে একটি 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর রয়েছে, এবং আরেকটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা আছে।

আরও পড়ুন: বাংলাদেশে নিয়েছিল ৮১ ফুট রামমূর্তি তৈরির উদ্যোগ, দুর্নীতি মামলায় গ্রেফতার হরিদাস চন্দ্র

এছাড়া ফোনটির সবথেকে বড় আকর্ষণ এর 7000mAh এর ব্যাটারি। মটোরোলা জানিয়েছে, সাধারণ ব্যবহারে একবার চার্জ দিলেই ফোনটি দুই দিনের বেশি সময় ব্যবহার করা যাবে। এমনকি চার্জিং এর জন্য এই ফোনটিতে 30W ফার্স্ট চার্জিং এবং 6W রিভার্স চার্জিং রয়েছে।

আরও Motorola Smartphone