১৭৯ টাকায় আনলিমিটেড, কম দামে ৪ অনলি কলিং প্ল্যান লঞ্চ করল VI

Published:

Vi Voice Only

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এয়ারটেলের (Bharati Airtel) পর এবার চমক ভোডাফোন আইডিয়ার (Vi Voice Only)। যাঁদের সাধারণত ইন্টারনেট ডাটার প্রয়োজন হয় না অথচ আনলিমিটেড কলিং ও SMS যুক্ত রিচার্জ প্ল্যান খোঁজেন, তাঁদের জন্য আকর্ষণীয় কিছু প্ল্যান নিয়ে হাজির হয়েছে Vi। দেশের এই জনপ্রিয় টেলিকম নেটওয়ার্ক সংস্থাটি মাত্র 179 টাকা থেকেই আনলিমিটেড কলিং, SMS সহ আকর্ষণীয় রিচার্জ প্ল্যানের সুবিধা দিচ্ছে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক ডেটা ছাড়া Vi এর কোন আনলিমিটেড রিচার্জ প্ল্যানে কী কী সুবিধা পাওয়া যাচ্ছে!

এক নজরে Vi এর স্বল্পমূল্যের 4 আকর্ষণীয় রিচার্জ প্ল্যান

মূলত একটা নির্দিষ্ট অংশের গ্রাহকের কথা চিন্তা করেই ভোডাফোন আইডিয়া কিছু ভয়েস অনলি রিচার্জ প্ল্যান নিয়ে হাজির হয়েছে। আসলে যাঁদের ইন্টারনেট ডাটার প্রয়োজন হয় না, অথচ আনলিমিটেড কলিং সুবিধা প্রয়োজন তাঁদের কথা মাথায় রেখেই অল্প দামে 4টি আকর্ষণীয় রিচার্জ প্ল্যান রেখেছে Vi। দেশের জনপ্রিয় টেলিকম নেটওয়ার্ক সংস্থাটির শুধুমাত্র আনলিমিটেড ভয়েস কলিং রিচার্জ প্ল্যানগুলির তালিকায় সবচেয়ে সস্তা প্ল্যানটি হল 25 দিনের বৈধতা যুক্ত 179 টাকার রিচার্জ প্ল্যান।

জানিয়ে রাখি, Vi এর এই বিশেষ প্ল্যানে রিচার্জের দিন থেকে পরবর্তী 25 দিন পর্যন্ত আনলিমিটেড কলিং ও মোট 300 SMS এর সুবিধা পাওয়া যাবে। অন্যদিকে ভোডাফোন আইডিয়ার 185 টাকার রিচার্জ প্ল্যানটিতে মিলবে 28 দিনের বৈধতা যুক্ত আনলিমিটেড কলিং ও 300 SMS এর সুবিধা। একইভাবে 203 টাকার প্ল্যানে আবার 30 দিনের বৈধতা যুক্ত আনলিমিটেড কলিং সহ 300 SMS এর সুবিধা পাবেন গ্রাহকরা।

আরও পড়ুন: WhatsApp-এ নয়া সুবিধা, স্ট্যাটাস পোস্টের পরেও বদলাতে পারবেন ক্যাপশন

এছাড়াও 206 টাকার প্ল্যানের বৈধতা একমাস। এক্ষেত্রে কোনও মাসে যদি 31 দিন হয় সেক্ষেত্রে ততদিনই আনলিমিটেড কলিং সহ 300 SMS এর সুবিধা পাবেন ভোডাফোন আইডিয়ার গ্রাহকরা। সব মিলিয়ে বলাই যায়, মোবাইলে নিয়মিত ইন্টারনেটের প্রয়োজন নেই অথচ প্রতিদিন ফোনে কথা বলতে হয়, এমন গ্রাহকদের জন্য Vi এর এই চার প্ল্যান অত্যন্ত কার্যকর হবে। তবে রিচার্জ করার আগে Vi এর নিজস্ব ওয়েবসাইট বা অ্যাপে একবার দেখে নিন প্ল্যানগুলি আপনার সার্কেলে উপলব্ধ রয়েছে কিনা।

google button
TRENDING সবচেয়ে বেশি পড়া ← বাদিকে স্ক্রল করুন