সহেলি মিত্র, কলকাতা: সম্ভাব্য ঘূর্ণিঝড় এবং গভীর নিম্নচাপের প্রভাবে দ্রুত বদলাচ্ছে আবহাওয়া। উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। বড় বড় ঢেউ আছড়ে পড়ছে উপকূল সংলগ্ন এলাকাগুলিতে। এদিকে গভীর নিম্নচাপের প্রভাবে বেশ কিছু রাজ্যে ভারী বৃষ্টি শুরু হয়েছে। জায়গায় জায়গায় জল অবধি জমে রয়েছে। তবে এবার পালা বাংলার। আবহাওয়া অফিস সূত্রে খবর, আজ সোমবার থেকে দ্রুত বদলাতে শুরু করবে বাংলার আবহাওয়া। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি (Weather Today) হবে? চলুন জেনে নিই।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে ঘনীভূত হওয়া গভীর নিম্নচাপটি আজ সোমবার অত্যন্ত শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ প্রভাব সবথেকে বেশি অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলেই পড়বে বলে এখনো অবধি জানা যাচ্ছে। বাংলায় কি ঘূর্ণিঝড় অন্য কে প্রভাবে কোনওরকম বৃষ্টিপাত হবে না? আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ অর্থাৎ সপ্তাহের শুরুতেই বাংলার আবহাওয়া মোটের উপর শুষ্ক থাকবে। তবে আগামীকাল অর্থাৎ ২৭ অক্টোবর থেকে দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলায় মাঝারি থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জেলায় জেলায় জারি করা হয়েছে হলুদ সর্তকতা। এরপর বুধবার থেকে ভারী বৃষ্টির জন্য জেলায় জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal) কেমন থাকবে সে সম্পর্কে। আজ আপাতত কোথাও অর্থাৎ দার্জিলিং, কালিম্পং,আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি,মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।
আগামীকালের আবহাওয়া
মঙ্গলবার থেকে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূর্ব-পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, হাওড়া, কলকাতা এবং হুগলি জেলায়। তবে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। তবে উত্তরবঙ্গের আবহাওয়া এ দিন মোটের উপর শুষ্ক থাকবে। যদিও খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পং জেলায়। হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৭০ থেকে ৭৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে অনুমান করা হয়েছে।










