রবি থেকেই মুড বদলে দক্ষিণবঙ্গে কমবে দুর্যোগ, আগামীকালের আবহাওয়া

Published:

Weather Tomorrow

প্রীতি পোদ্দার, কলকাতা: বিগত কয়েকদিন ধরে গভীর নিম্নচাপের জেরে উত্তর এবং দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টি হয়েছে। আর এই অবস্থায় আরও এক গভীর নিম্নচাপের সংকেত দিল হাওয়া অফিস। উত্তরপূর্ব মধ্য প্রদেশ ও সংলগ্ন ছত্তীসগঢ়ের ওপর তৈরি হওয়া নিম্নচাপ উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে। এদিকে দক্ষিণবঙ্গে (South  Bengal) দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু এখনও সক্রিয়। তাই আগামীকাল (Weather Tomorrow) রবিবারও উত্তর (North Bengal) ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

আজকের আবহাওয়া

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে সকাল থেকে আকাশে হালকা মেঘের আনাগোনা থাকলেও বেলা বাড়লে রোদের দাপট দেখা যাবে। তবে বৃষ্টির হাত থেকে এখনই মুক্তি নেই। রবিবার দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, হাওড়া, হুগলি প্রভৃতি জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানা গিয়েছে। তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। যার গতিবেগ হতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। তবে আপাতত সেখানে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

আগামীকালের আবহাওয়া

কলকাতায় আগামীকালের আবহাওয়া

আগামীকাল রবিবার, কলকাতার একাংশে সকাল থেকেই বৃষ্টি হতে পারে। তবে আপাতত ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই। কয়েকটি এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হবে, তাই বাইরে বেরোলে অবশ্যই সঙ্গে রাখতে হবে ছাতা। আশা করা হচ্ছে, গত দুই দিনের তুলনায় আগামীকাল সেখানকার আবহাওয়া অনেকটাই উন্নত হবে। তবে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকার ফলে ভ্যাপসা গরম থাকবে।

আরও পড়ুন: ৩ মাসের মধ্যেই হতে পারে টেট পরীক্ষা? বড় আপডেট দিল পর্ষদ

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

উত্তরবঙ্গে আগামীকাল, রবিবার, ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে। তবে বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও আগামীকাল রবিবার বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। এমনকি সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে। তবে বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই পরিস্থিতি চলবে বলে আশা করা যাচ্ছে।

google button