সহেলি মিত্র, কলকাতা: সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বদলে গিয়েছে দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather Update)। মিলেছে ভ্যাপসা গরম থেকে মুক্তি। শনিবার রাত থেকেই বাংলার হাওয়া বদল হতে শুরু করেছে। এরপর আজ রবিবার ছুটির দিনের সকাল থেকেই রয়েছে আকাশে মেঘ। সেই সঙ্গে বইছে দমকা হাওয়া। আকাশে কালো মেঘ ইতিমধ্যে জমতে শুরু করেছে। সকাল থেকে বেশকিছু জেলায় হয়ে গিয়েছে কয়েক পশলা বৃষ্টিও। তবে এখানেই শেষ নয়, আবহাওয়া অফিসের তরফে আজ রবিবাসরীয় দুপুর এবং বিকেলের মধ্যে আরও বেশ কিছু জেলায় ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।
বিকেলে কালবৈশাখী সহ তুমুল বৃষ্টির ভ্রূকুটি
দক্ষিণবঙ্গের আকাশে কালো মেঘের আনাগোনা বেড়েছে। সেইসঙ্গে বইছে দমকা হাওয়া। ফলে আবহাওয়া কিছুটা হলে ঠান্ডা হয়েছে বলে খবর। যাইহোক, আজ রবিবার দুপুর থেকে বিকেল, সন্ধের মধ্যে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি, সেইসঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। আজ কলকাতা-সহ জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে বইতে পারে ৪০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় প্রবল ঝড় বৃষ্টির জন্য রয়েছে কমলা সতর্কতা।
আরও পড়ুনঃ ATM-এ টাকা তোলা, প্যান কার্ড, শেয়ার বাজার! ১ মে থেকে বদলাচ্ছে ৭ নিয়ম
হাওয়া অফিস জানিএয়ছে উত্তর-পূর্ব বাংলাদেশ সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর তৈরি হওয়া নিম্নচাপ অক্ষরেখার জেরে আগামী কয়েক দিনে তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। হতে পারে স্বস্তির বৃষ্টিও। ফলে কিছুটা হলেও আরাম পাবেন বঙ্গবাসী। আগামী শুক্রবার পর্যন্ত রাজ্যে আবহাওয়া খামখেয়ালি থাকতে পারে। বিকেলের দিকে কালবৈশাখীর ঝড়ের সম্ভাবনা রয়েছে।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে। হ্যালো আপনি জানিয়েছে আজ সকাল থেকে উত্তরবঙ্গের কিছু জায়গায় বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টি হয়েছে। বিশেষ করে শিলিগুড়ি ও সংলগ্ন এলাকার পাশাপাশি কোচবিহার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বৃষ্টি হয়েছে। এরপর আজ দুপুর থেকে সন্ধ্যের মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং,জলপাইগুড়ি জেলা সহ সব জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দুই দিনাজপুর ও মালদা জেলায় দুপুর থেকে সন্ধ্যার মধ্যে কিছু কিছু জায়গায় প্রবল বৃষ্টিপাতের ভ্রূকুটি রয়েছে।










