🎓 মাধ্যমিক রেজাল্ট দেখতে ক্লিক করুন
Click Now

ফুঁসছে ঘূর্ণাবর্ত, দক্ষিণবঙ্গের ৬ জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা, আজকের আবহাওয়া

Published:

Weather Today

সহেলি মিত্র, কলকাতা: বর্তমান সময়ে বর্ষাকাল চলছে না গ্রীষ্মকাল ধরতে পারবেন না। বাংলার সরকার বদলের পাশাপাশি আমূল বদল ঘটেছে আবহাওয়ারও (Weather Today)। সকালের দিকে মেঘলা আকাশ তারপর দুপুর বা বিকেলের পর নামছে বজ্রবিদ্যৎ সহ বৃষ্টি সঙ্গে দাপট থাকছে কালবৈশাখীর। আজ শুক্রবারে যার ব্যতিক্রম ঘটবে না। এদিন সকাল থেকেই কালো মেঘে ঢেকে রয়েছে সমগ্র বাংলার আকাশ। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে মে মাসে যেখানে মাত্রাতিরিক্ত গরম থাকে তখন সেখানে বর্তমান সময়ে এত ঝড় বৃষ্টি, তাপমাত্রা কেন কমবে। এই বিষয়ে বড় তথ্য দিয়েছে আলিপুর মৌসম ভবন। আবহাওয়াবিদরা জানিয়েছেন, অনুকূল বায়ু প্রবাহ এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশের কারণে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির তাণ্ডব আপাতত অব্যাহত থাকবে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক আজ শুক্রবার সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, আজ পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া এবং হুগলি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় ৪০ থেকে ৫০  কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস রয়েছে উল্লেখিত জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সর্তকতা।

আসলে দক্ষিণ মধ্যপ্রদেশের মধ্যভাগ থেকে ছত্রিশগড় হয়ে ঝাড়খন্ড পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা অন্যদিকে পূর্ব বিহার ও সংলগ্ন অঞ্চলের ওপর অবস্থানকারী ঘুনাবর্তটি এখন অব্দি বজায় রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে সাফ জানানো হয়েছে, অনুকূল বায়ু প্রবাহ এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশের কারণে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির তাণ্ডব আপাতত অব্যাহত থাকবে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার জেনে নেওয়া যাক আর সারাদিন উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে এদিন বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইবে দমকা হাওয়া সেই সঙ্গে বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং জেলাতেও। উল্লেখিত জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সর্তকতা।

আগামীকালের আবহাওয়া

আগামীকাল অর্থাৎ শনিবার থেকে আবার দক্ষিণবঙ্গে জেলাগুলিতে ঝড় বৃষ্টির দাপট বাড়বে। মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত সঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং পূর্ব বর্ধমান জেলায়। এই জেলাগুলিতে জারি করা হয়েছে কমলা সতর্কতা। বাদবাকি জেলাগুলিতেও চলবে ঝড় বৃষ্টির দাপট। উত্তরবঙ্গে কথা বললে শনিবার আবার উত্তরবঙ্গের প্রতিটি জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় চলবে দুর্যোগ।