সহেলি মিত্র, কলকাতাঃ আশঙ্কা সত্যি করে সুপার এল নিনোর প্রভাব শুরু হয়েছে বাংলা সহ সমগ্র ভারতে। ইতিমধ্যে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ ঘটেছে। আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে বাংলার সব অংশে বর্ষা ঢুকে যাওয়ার কথা। কিন্তু বর্ষার বৃষ্টি কই? এখন এই প্রশ্ন সকলের। বিশেষ করে কলকাতা, হাওড়া সহ কিছু জেলায় বৃষ্টি হলেও গরম সেই লাগামছাড়াই রয়েছে। যদিও আজ রবিবার ছুটির দিন থেকে জেলায় জেলায় আবহাওয়া (Weather Today) বদল হতে পারে বলে আশা দিয়েছে আবহাওয়া অফিস। জেলায় জেলায় শুরু হতে পারে প্রবল দুর্যোগ। ফলে ছাতা সঙ্গে রাখতে ভুলবেন না।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক আজ সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, এদিন বিক্ষিপ্ত থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি সঙ্গে ঝড়ের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়।
মৌসম ভবন জানিয়েছে, গড় সমুদ্রপৃষ্ঠে অবস্থিত মৌসুমী অক্ষরেখা বর্তমানে মধ্য পাকিস্তান ও সংলগ্ন পশ্চিম রাজস্থানের উপর অবস্থানরত ঘূর্ণাবর্ত থেকে শুরু হয়ে রাজস্থান, উত্তর ছত্তিশগড়, ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অতিক্রম করে বাংলার অবধি বিস্তৃত রয়েছে। আইএমডি কলকাতার মতে, আগামী এক থেকে দুইদিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু পশ্চিমবঙ্গের অবশিষ্ট অংশ এবং ওড়িশার আরও কিছু অংশে অগ্রসর হওয়ার জন্য অনুকূল পরিস্থিতি রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে। হাওয়া অফিস জানিয়েছে, আজও ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়। এছাড়া বৃষ্টির পাশাপাশি উল্লেখিত এবং বাদবাকি জেলাগুলিতে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস রয়েছে।
আগামীকালের আবহাওয়া
সোমবার অর্থাৎ সপ্তাহের শুরুতেও দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জেলাগুলিতে দুর্যোগ অব্যাহত থাকবে। এদিন উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে মাঝারি থেকে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। ১৬ জুন থেকে আবার উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের কথা বললে, এদিন পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা এবং হুগলী জেলায়।










