সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যের সরকারি কর্মচারী থেকে শুরু করে স্কুল-কলেজ পড়ুয়া প্রত্যেকের জন্যই রইল ধামাকাদার সংবাদ। এপ্রিলের শেষেই রয়েছে দু’দিন ছুটির সুযোগ। হ্যাঁ একদম ঠিকই পড়েছেন। এই দু’দিন স্কুল-কলেজ থেকে শুরু করে রাজ্যের সমস্ত সরকারি অফিস আদালত সবকিছুই বন্ধ থাকবে (Holiday List)। কিন্তু কোন কোন দিন ছুটি আর কী উপলক্ষে ছুটি ঘোষণা? জানাবো এই প্রতিবেদনে।
রাজ্যে দু’দিন ছুটির ঘোষণা
বলে দিই, পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ২৩ এবং ২৯ এপ্রিল দুই দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে বাংলায়। মোট ২৯৪টি আসনে এবারের নির্বাচন। যেখানে প্রথম দফায় ভোট হবে ২৩ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার এবং দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হবে আগামী ২৯ এপ্রিল অর্থাৎ বুধবার। রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী, এই দুইদিন রাজ্যের সমস্ত সরকারি প্রতিষ্ঠান, স্কুল-কলেজ সবকিছু বন্ধ থাকবে। যার ফলে সরকারি কর্মচারী থেকে শুরু করে স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া প্রত্যেকেই এই দু’দিন ছুটি উপভোগ করতে পারবে।
যদিও ইতিমধ্যেই রাজ্যের সমস্ত স্কুল-কলেজগুলিতে তালা ঝুলে গিয়েছে। কারণ, দফায় দফায় কেন্দ্রীয় বাহিনী ঢুকেছে রাজ্যে। যে কারণে ভোটের এক সপ্তাহ আগে থেকেই ছুটির ঘোষণা করে দেওয়া হয়েছে স্কুলগুলিতে। তবে এখনও পর্যন্ত নিয়ম করে অফিস আদালতগুলি খোলা রয়েছে এবং স্বাভাবিকভাবেই কাজকর্ম চলছে। কিন্তু রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী, শুধু ভোটের দিনগুলোতেই সরকারি অফিসগুলি বন্ধ থাকবে। অর্থাৎ, এই দুইদিন ছুটির সুবিধা উপভোগ করতে পারবে কর্মচারীরা। যদিও এই ছুটি খুব একটা কাজের না। কারণ, এমনিতেই কর্মীদের বাড়িতে থেকেই ভোট দিতে যেতে হবে। তাই ঘুরতে যাওয়ার প্ল্যান করাও নিমিত্ত মাত্র।
আরও পড়ুন: আইপ্যাকের লোকেদের চাকরি দেবেন মমতা, কাজ বন্ধের খবরে রেগে লাল মুখ্যমন্ত্রী
বন্ধ থাকবে মদের দোকানও
এদিকে শুধুমাত্র ছুটির ঘোষণা নয়, বরং নির্বাচন উপলক্ষে রাজ্যের আফগারি দফতর মদের দোকান খোলার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করেছে। আগামী ২৩ এবং ২৯ তারিখ যেহেতু নির্বাচন, তাই আফগারি দফতরের ঘোষণা অনুযায়ী, ২১ তারিখ থেকে আগামী ২৩ তারিখ যতক্ষণ না পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ততক্ষণ মদের দোকান বন্ধ থাকবে। পাশাপাশি ২৭ তারিখ থেকে ২৯ এপ্রিল যতক্ষণ ভোট গ্রহণ সম্পন্ন না হবে ততক্ষণ সমস্ত মদের কাউন্টার বন্ধ থাকবে। এর পাশাপাশি যেহেতু আগামী ৪ মে ভোট গণনা, তাই ওই দিনও কাউন্টার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।










