সৌভিক মুখার্জী, কলকাতা: গ্রেফতার হলেন অভিষেক ব্যানার্জি (Abhishek Banerjee)। বাগুইহাটি এলাকা থেকে তাঁকে গ্রেফতার করেছে বিধাননগর থানার পুলিশ। জানা গিয়েছে, বেআইনিভাবে একাধিক সিম কার্ড বিক্রি করার অভিযোগ রয়েছে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে। গত ৪ সেপ্টেম্বর রাতে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁকে আটক করা হয়। তবে এই ঘটনার পেছনে আরও বড়সড় সাইবার জালিয়াতি থাকতে পারে বলেই অনুমান পুলিশের।
গ্রেফতার অভিষেক ব্যানার্জি
পুলিশ সূত্রে খবর, ধৃত অভিষেক ব্যানার্জির আদি বাড়ি উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগর থানার অন্তর্গত এক গ্রামে। তবে বর্তমানে সে খড়দহ থানার অন্তর্গত সোদপুর এলাকায় বসবাস করছিল। ধৃত ওই ব্যক্তির বয়স আনুমানিক ৩৩ বছর। পুলিশের দাবি, বাগুইহাটি এলাকার একটি ভোডাফোন পয়েন্ট অফ সেল সেন্টার থেকে বেআইনি কারবার চালানো হচ্ছিল, যার মূলে ছিল অভিষেক ব্যানার্জি। টেলিকম নিয়মাবলী লঙ্ঘন করেই একই ব্যক্তিকে একাধিক সিম কার্ড বিক্রির মতো গুরুতর অভিযোগ উঠছে ওই ব্যক্তির বিরুদ্ধে।
সাধারণত টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার নতুন নিয়ম অনুযায়ী, এক ব্যক্তি নিজের নামে সর্বোচ্চ ৯টি সিম কার্ড তুলতে পারেন। তার বেশি সিম তুলতে গেলে তাঁর আগের নম্বরগুলি বন্ধ করেই তুলতে হয়। তবে সেই নিয়মের তোয়াক্কা না করেই এই ধরনের বেনামী বা ভুয়ো সিম কার্ড বিক্রির অভিযোগ উঠেছিল অভিষেকের বিরুদ্ধে। এতে সাইবার অপরাধ বা ব্যাংক জালিয়াতির মতো ঘটনা ঘটতে পারে, এই আশঙ্কাকেই দ্রুত পদক্ষেপ নিয়েছে পুলিশ।
𝐂𝐲𝐛𝐞𝐫 𝐂𝐫𝐢𝐦𝐞 𝐂𝐚𝐬𝐞 𝐔𝐩𝐝𝐚𝐭𝐞
Abhishek Banerjee (33), a resident of Swarupnagar, North 24 Parganas and presently residing at Sodepur, P.S. Khardah, was arrested by the Cyber Crime Police Station on the night of 04.09.2026 for allegedly selling multiple SIM cards to… pic.twitter.com/irDPwP7p3B— Bidhannagar Police (@bidhannagarpc) September 5, 2026
আরও পড়ুন: দিনে ২ টাকা জমিয়ে মাস শেষে মিলবে ৩০০০ করে পেনশন, সেরা স্কিম কেন্দ্রের
গত ৪ সেপ্টেম্বর বাগুইহাটি এলাকা থেকে তাঁকে বিধাননগর থানার পুলিশ গ্রেফতার করেছে। এমনকি ধৃত ওই অভিযুক্তের বিরুদ্ধে আইন অনুযায়ী নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি এই চক্রের সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। ঠিক কোন উদ্দেশ্যে ওই ব্যক্তি একজনকে একাধিক সিম বিক্রি করছিল তাও খতিয়ে দেখা হচ্ছে। ধৃতকে আজ বিধাননগর আদালতে তোলার কথা।










