ট্রেনের মতো সুবিধা! শুরু হল কলকাতা-বারাণসী এসি বাস, জানুন রুট ও সময়সূচি

Published:

Kolkata Varanasi Bus

অনন্যা সরকার, কলকাতা: বারাণসীতে (বেনারস) বাবা বিশ্বনাথের দর্শনে যেতে চান, কিন্তু ট্রেনের টিকিট পাচ্ছেন না? চিন্তার কোনো কারণ নেই। কেননা প্রিমিয়াম বাসে  চড়েই এখন খুব সহজে করুণাময়ী, ধর্মতলা থেকে বর্ধমান, দুর্গাপুর, আসানসোল হয়ে সরাসরি পৌঁছে যেতে পারবেন বারাণসী (Kolkata Varanasi Bus)। ট্রেনের মতো সুবিধাযুক্ত বায়ো টয়লেট সহ এই কলকাতা-বারাণসী এসি প্রিমিয়াম স্লিপার বাসে আরামদায়কভাবে যাত্রা করার আগে আসুন দেখে নেওয়া যাক এই বাসের সময়সূচি, রুট এবং সুযোগ সুবিধাগুলি।

লোকনাথ নামের এই এসি প্রিমিয়াম স্লিপার বাসটি কলকাতা থেকে বারাণসী যাওয়ার সময় –

  • করুণাময়ী আইবিটি (IBT) থেকে ছাড়ে – দুপুর ৪:৩০ টায়। 
  • ধর্মতলা বাসস্ট্যান্ড থেকে ছাড়ে – সন্ধ্যে ৬:৩০ টায়। 
  • সাঁতরাগাছি থেকে ছাড়ে – সন্ধ্যে ৭ টায়। 
  • বর্ধমান নবাবহাট বাইপাস থেকে ছাড়ে – রাত ৮:৪৫-এ। 
  • দুর্গাপুর সিটি সেন্টার থেকে ছাড়ে – রাত  ১০:০০ টায়।
  • আসানসোল থেকে ছাড়ে – রাত ১১:০০ টায়। 
  • বারানসী পৌঁছায় – পরদিন সকাল ৯:২৫-এ। 

বারাণসী থেকে কলকাতা ফেরার সময় বাসটি –

  • বারানসী থেকে ছাড়ে – সন্ধ্যা ৭:৩০- টায়। 
  • ঔরঙ্গাবাদ থেকে ছাড়ে – রাত ১২:১০-এ। 
  • সাঁতরাগাছিতে আসে – পরদিন সকাল ৯:০৫-এ। 
  • ধর্মতলা পৌছায় – সকাল ৯:২০-তে। 
  • করুণাময়ী পৌঁছায় – সকাল ১০:৫০-এ। 

আরও পড়ুন: এসি বাসে কলকাতা থেকে টাটা, দীর্ঘদিন পর ফের শুরু পরিষেবা, জানুন রুট ও সময়সূচি

করুণাময়ী/ধর্মতলা থেকে বারাণসীগামী এসি বাসটি যায় ভায়া সাঁতরাগাছি – কোনা এক্সপ্রেসওয়ে – ডানকুনি – বর্ধমান বাইপাস – দুর্গাপুর সিটি সেন্টার – রানীগঞ্জ পাঞ্জাবী মোড় – আসানসোল – ধানবাদ – ডোভী – ঔরঙ্গাবাদ – দেহরি – সাসারাম – বারানসী। এই স্লিপার বাসে আগে থেকেই সিট বুকিং করে রাখতে পারেন। রেডবাস (redBus) থেকে অনলাইনেও বুক করা যায়। 

আরও পড়ুনঃ ২৫-র বেশি গতি হলেই করাতে হবে রেজিস্ট্রেশন, ইলেকট্রিক স্কুটি থাকলে জানুন নতুন নিয়ম!

কলকাতা থেকে বারাণসীগামী এই এসি প্রিমিয়াম বাসে বায়ো টয়লেট, বিনামূল্যে ওয়াইফাই, আরামদায়ক শোয়ার জায়গা, মাথার বালিশ ও কম্বল, মোবাইলের চার্জিং পয়েন্ট, রিডিং লাইট, শু র‍্যাক ও সম্পূর্ণ সিসিটিভি (CCTV) নজরদারির মতো সুযোগ-সুবিধাগুলি মিলবে। 

আরও BUS Kolkata Varanasi