সহেলি মিত্র, কলকাতা: অপেক্ষার অবসান। ফের একবার শুরু হল টাটা থেকে কলকাতা অবধি বাস পরিষেবা (Tata-Kolkata Bus)। দীর্ঘদিন বন্ধ থাকার পর আবার শনিবার থেকে শুরু হল বাস পরিষেবাটি। অনেকেই পুনরায় এই বাস চালু হওয়ার জেরে হাঁফ ছেড়ে বেঁচেছেন। বিখ্যাত একটি বাস সংস্থা টাটা-কলকাতা ভায়া বাঁকুড়া, পুরুলিয়া বাসটি শুরু করেছে। চলুন বাসটি সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।
ফের টাটা-কলকাতা এসি বাস পরিষেবা শুরু
এটি ২/২ এসি সিটিং এবং স্লিপার বাস। অর্থাৎ এই বাসে করে যাত্রীরা শুয়ে বসে ভ্রমণ করতে সক্ষম হবেন। এই বাস পেয়ে অনেকেই খুশি। কেউ কেউ বলছেন খুব ভালো হল। তো আবার কেউ কেউ বলছেন, ‘স্টাফ দের ব্যবহার অত্যন্ত খারা, অসভ্য স্টাফ।’ যদিও বাসটির ভাড়া কত সে সম্পর্কে এখনো অবধি কিছু জানা যায়নি।
বাসের রুট ও সময়সূচি
এবার জেনে নেওয়া যাক বাসটির রুট ও সময়সূচি সম্পর্কে। এছাড়াও টিকিটের কীভাবে বুক করবেন সেটাও জানানো হবে। এক রিপোর্ট অনুযায়ী, এই এসি আরামদায়ক বাসটি টাটানগর, বরাবাজার, পুরুলিয়ার মানবাজার, জোড়দা, বাঁকুড়া বাইপাস, দুর্গাপুর হয়ে কলকাতা ঢুকবে। এছাড়াও ডানকুনি, বর্ধমান বাইপাস, বাংলা, জোড়দা, শালডিহা, বেলুট পড়াডি, ধাদকি পুঞ্চা, কাটিন যাবে।
আরও পড়ুনঃ রাজ্যের ৩.৫৪ লক্ষ মিড-ডে মিল রাঁধুনিকে ক্যাশলেস মেডিকেল কার্ড, ঘোষণা সরকারের
সময়সূচি সম্পর্কে বললে বাসটিস টাটা থেকে ছাড়বে রাত ৮টা নাগাদ, বরাবাজার থেকে ছাড়বে ৮:৫৫ নাগাদ, মানবাজার থেকে ছাড়বে রাত ৯:৫৫ নাগাদ, পুঞ্চা থেকে ছাড়বে ১০:৩০ মিনিটে, বাঁকুড়া বাইপাস থেকে ছাড়বে রাত ১২:০৫ নাগাদ, দুর্গাপুর থেকে ছাড়বে রাত ১:০১ নাগাদ, এরপর সেটি ধর্মতলা ঢুকবে ভোর ৫:১০ নাগাদ। এরপর ফিরতি পথে ধর্মতলা থেকে বাসটি ছাড়ে সকাল ৯:২০ নাগাদ। বাসটি টাটা পৌঁছাবে ভোর ৬:৩০টা নাগাদ। টিকিট বুকিং- এর জন্য যোগাযোগ করতে পারেন 9933726130/9474154532 নম্বরে।










