আনিষা চৌধুরী, কলকাতা: রাজ্যে বিজেপি (BJP) সরকার ক্ষমতায় আসার পর থেকেই অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) নিয়ে মানুষের মনে আগ্রহ বেড়েছে। এই প্রকল্পে যারা টাকা পাওয়ার যোগ্য, সেই সকল মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে ৩ হাজার টাকা করে দেওয়ার কথা বলেছেন রাজ্য সরকার। জুন ও জুলাইয়ের পর অগস্ট মাসের টাকাও ধাপে ধাপে মহিলাদের অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে। তবে সেপ্টেম্বর শুরু হয়ে গেলেও অনেকের অ্যাকাউন্টে টাকা না ঢোকায় প্রশ্ন উঠছে আদৌ কি গরিব দুঃস্থ মহিলাদের টাকা দেওয়া হবে? এমন পরিস্থিতিতে প্রথমেই আবেদনের বর্তমান অবস্থা এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য ঠিক রয়েছে কি না, তা দেখে নেওয়া জরুরি।
কেন আটকে থাকতে পারে টাকা?
অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার পিছনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ থাকতে পারে। ব্যাঙ্ক অ্যাকাউন্টে DBT চালু না থাকলে টাকা জমা নাও পড়তে পারে। আবার আবেদনপত্র, আধার কার্ড এবং ব্যাঙ্কের নথিতে নাম বা অন্যান্য তথ্যের মিল না থাকলেও সমস্যা হতে পারে। সরকারি কর্মচারী, পেনশনভোগী বা আয়করদাতারা এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য নন। তাই তারা যদি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করেন তাহলে সেটা কখনোই গ্রহণযোগ্য বলে মেনে নেওয়া হবে না। একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে আধারের সঙ্গে যুক্ত অন্য অ্যাকাউন্টেও টাকা চলে যেতে পারে। সেইদিকেও খেয়াল রাখতে হবে। এ ছাড়া বিডিও বা মহকুমা স্তরে নথি যাচাই শেষ না হলেও টাকা পেতে দেরি হতে পারে। আগে নথি যাচাই হবে তারপর যোগ্য ব্যক্তিরা টাকা পাবেন।
ফোন থেকেই দেখুন আবেদনের অবস্থা
আবেদনের স্ট্যাটাস জানতে সাইবার ক্যাফেতে যাওয়ার কোনও প্রয়োজন নেই। ফোন থেকেই পশ্চিমবঙ্গ সরকারের সামাজিক সুরক্ষা পোর্টাল খুলে ট্রাক এপ্লিকেশন (Track Application) অথবা চেক স্ট্যাটাস (Check Status) অপশনটি বেছে নিতে হবে। এরপর রেজিস্টার্ড মোবাইল নম্বর, আধার নম্বর বা বেনিফিশিয়ারি আইডি দিয়ে তথ্য দিতে হবে। মোবাইলে আসা ওটিপি দিয়ে লগ ইন করলেই আবেদনের বর্তমান অবস্থা দেখা যাবে। ‘Approved’ বা ‘Payment Processing’ দেখালে বুঝতে হবে আবেদন অনুমোদিত হয়েছে এবং টাকা পাঠানোর প্রক্রিয়া চলছে। যেকোনো মুহূর্তে আপনার ব্যাংক একাউন্টে টাকা ঢুকে যাবে। ‘Pending at BDO Office’ থাকলে এখনও যাচাই চলছে। আর ‘Bank Account Invalid’ দেখালে ব্যাঙ্কের তথ্য বা আধার সংযোগে সমস্যা থাকতে পারে। ‘Rejected’ দেখালে আবেদনটি অনুমোদন পায়নি। সেক্ষেত্রে আবার আবেদন করতে হবে।
আরও পড়ুন: মহানায়কের জন্মশতবার্ষিকীতে কটি স্পেশাল শাড়ি বানিয়েছিলেন ঋতুপর্ণা?
টাকা না এলে কী করবেন?
প্রথমে দেখে নিন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি চালু রয়েছে কি না, আধারের সঙ্গে যুক্ত আছে কি না এবং ডিবিটি সক্রিয় রয়েছে কি না। ব্যাংক অ্যাকাউন্ট ইনভ্যালিড দেখালে ব্যাঙ্ক পাসবুক ও আধার কার্ডের কপি নিয়ে বিডিও অফিস বা পৌরসভা কার্যালয়ে যোগাযোগ করতে হবে। কোনও ভুলের কারণে আবেদন বাতিল হয়ে থাকলে সংশ্লিষ্ট অফিসে বিষয়টি জানানো যাবে। পাশাপাশি পোর্টালের ‘Grievance Redressal’ বিভাগে গিয়ে অনলাইনেও অভিযোগ জানানো সম্ভব। এই বিষয়গুলি খেয়াল রাখলে এবং উপরিউক্ত নির্দেশনাগুলি পালন করলে আপনিও খুব তাড়াতাড়ি টাকা পেতে পারেন।









