সহেলি মিত্র, কলকাতাঃ উৎসবের আবহে যাত্রীদের বড় চমক দিল রেল। আপনিও কি পুজোয় বা পুজোর পর বারাণসী যাবেন বলে ভাবছেন? তাহলে আপনার জন্য রইল আজকের এই খবরটি। আসানসোল – বারাণসী মেমু (Asansol Varanasi Memu) ট্রেন নিয়ে জারি হল বিশেষ বিজ্ঞপ্তি। আগামী প্রায় এক মাস জনপ্রিয় এই ট্রেন চলবে ১২টি আইসিফ কোচ নিয়ে। সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে এই মেনু ট্রেনে আইসিএফ কোচ সংযুক্তিকরণের কথা জানিয়েছে পূর্ব রেল (Eastern Railways Zone)।
১২ আইসিএফ কোচের আসানসোল-বারাণসী মেমু লোকাল
সেপ্টেম্বর ৭ তারিখে পূর্ব রেলের তরফে জারি করা হয়েছে এক বিশেষ বিজ্ঞপ্তি। জানানো হয়েছে, আগামী অক্টোবর ৪ তারিখ পর্যন্ত ১৩৫৫৩/১৩৫৫৪ আসানসোল – বারাণসী মেনু ট্রেন চলবে আইসিএফ কোচের মাধ্যমে। বারো কোচের আইসিএফ আসানসোল – বারাণসী মেনু ট্রেনের পরিষেবা ইতিমধ্যে শুরু হয়েছে সেপ্টেম্বরের ৫ তারিখ থেকে।
আসানসোল থেকে বারাণসী যাত্রা পথে বহু স্টেশন অতিক্রম করে এই ট্রেন, ফলে সাধারণ যাত্রীদের মধ্যে এই মেমু অত্যন্ত জনপ্রিয়। কম খরচে যারা আসানসোল থেকে বারাণসী, কাশী কিংবা গয়া যেতে চাইছেন, তাদের জন্য এই ট্রেন অপরিহার্য।
ট্রেনের সময়সূচী কী?
এই ট্রেন যেহেতু সাধারণ যাত্রীদের কথা মাথায় রেখে চালানো হয়, তাই এর বেশিরভাগ কামরাই জেনারেল রাখা হয়েছে। বারো কোচের এই ট্রেনে রয়েছে ১০টি জেনারেল বা অসংরক্ষিত কামরা এবং দুটি এসএলআরডি কোচ। আসানসোল থেকে এই ট্রেন ছাড়ে প্রতিদিন সকাল সাড়ে ৬টায়, বারাণসী পৌঁছায় রাত ৯টা বেজে ২০ মিনিটে। আসানসোল থেকে বারাণসী পৌঁছাতে ট্রেনটি মোটামুটি সময় নেয় ১৪ ঘণ্টা ৫০ মিনিট। আসানসোল থেকে ছাড়ার সময় ট্রেনটির নম্বর থেকে ১৩৫৫৩। আবার বারাণসী থেকে আসানসোল ফেরার সময় এই নম্বর থাকে ১৩৫৫৪। বারাণসী থেকে ট্রেনটি ছাড়ে ভোর ৪টে বেজে ১৫ মিনিটে, শেষ গন্তব্য, মানে আসানসোল পৌঁছায় রাত ৮টা ৫০ মিনিটে। আসানসোল পৌঁছাতে ট্রেনটি মোটামুটি সময় নেয় ১৬ ঘণ্টা ৩৫ মিনিট।
আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর আর্জিতে সাড়া, ১ লক্ষ টাকা অনুদান না নেওয়ার ঘোষণা একাধিক পুজো কমিটির
ট্রেনটি তার যাত্রাপথে নিচে উল্লেখিত স্টেশনগুলোতে দাঁড়ায়
আসানসোল জংশন, বারাচক, সীতারামপুর জংশন, কুলটি, বারাকার, কুমারডুবি, মুগমা, থাপারনগর, কালুবাথান, ছোট আম্বানা, প্রধানখুন্তা জংশন, ডোকরা হল্ট, ধানবাদ জংশন, ভুলি, তেতুলমারি, নিচিতপুর, মাতারি, এনএসসিবি জংশন গোোমোহ, ভোলিডিহ, নিমিয়াঘাট, পরশনাথ, চেংগ্রো, চৌধুরীবাঁধ, কর্মাবাদ, চিচাকি, গারেয়া বিহার, হাজারিবাগ রোড, কেশওয়ারি, চৌবে, দাসারা, পারসাবাদ, যাদুদিহ, সরমাতানর, হিরোডিহ, লারাবাদ ব্লক হাট, কোডারমা জংশন, গুঝান্ডি, লালবাগ, দিলওয়া, নাথগঞ্জ, বাসকাটওয়া হল্ট, যাদুগ্রাম ব্লক হাট, গুরপা, পাহাড়পুর, বানসিনালা হল্ট, টানকুপ্পা, বান্ধুয়া, মানপুর জংশন, শহীদ ঈশ্বর চৌধুরী হল্ট, গয়া জংশন, কাসঠা, পরাইয়া, গুরুারু, ইসমাইলপুর, রফিগঞ্জ, কাশী, বারাণসী জংশন ইত্যাদি স্টেশনে দাঁড়ায়।










