প্রীতি পোদ্দার, কলকাতা: হাতে মাত্র আর কয়েকটা দিন বাকি এর পরেই রাজ্যজুড়ে পালন করা হতে চলেছে বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো (Durga Puja 2026)। এদিকে পুজো যাতে সুষ্ঠুভাবে সুসম্পন্ন হয় তার জন্য দুর্গাপুজোয় পুজো কমিটিগুলিকে এক লাখ টাকা অনুদান (Durga Puja Grant) দেওয়া হবে বলে সোমবার বড় ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেইসঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী আর্জি জানিয়েছিলেন যে, বড় পুজো কমিটিগুলি যেন অনুদান না নেয়। আর এবার সেই আর্জির কথা মাথায় রেখে একে একে বড় পুজো কমিটি অনুদান নেওয়া থেকে বিরত থাকার ঘোষণা করল।
পুজোয় ১ লাখ টাকা অনুদানের ঘোষণা শুভেন্দুর
পূর্বতন তৃণমূল সরকারের আমলে দুর্গাপুজোর অনুদান নিয়ে আলোচনা-বিতর্ক হয়েছিল একাধিক এলাকায়। কিন্তু এবার পশ্চিমবঙ্গে পালাবদলের পরে পুজো নিয়ে রাজ্য সরকারের অনুদান কত হবে, তা নিয়ে কৌতূহল তৈরি হচ্ছিল। যদিও অনেক আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইঙ্গিতও দিয়েছিলেন যে যাঁদের দরকার তাঁরাই অনুদান পাবেন। এবার সেটাই সত্যি হল। গতকাল, সোমবার রাজ্যের পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে পুজো সম্পর্কিত একাধিক ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারি অনুদান একধাক্কায় ১০ হাজার টাকা কমিয়ে কমিটি গুলোকে ১ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করলেন তিনি।
বিদ্যুৎ মিলবে একদম বিনামূল্যে
গতকাল, সোমবার, শুভেন্দু অধিকারী বৈঠকের স্পষ্ট জানান যে, “ পুজোর অনুদানের বিষয়টি আমি পুজো কমিটিগুলির উপরেই ছাড়লাম। যাঁদের অনুদান দরকার তাঁরা স্থানীয় আবেদন করবেন, যাঁদের দরকার নেই তাঁরা নেবেন না।” এদিন পুজোর অনুদানের পাশাপাশি পুজো কমিটিগুলিকে বিদ্যুৎ মাশুল বাবদ ১০০ শতাংশ ছাড় দেওয়া হবে বলে জানানো হয়েছে। এ ব্যাপারে তিনি WBSEDCL ও CESE-র সঙ্গে কথা বলে নিয়েছেন। এদিকে পূজোর অনুদান ঘোষণা করার পরেই মুখ্যমন্ত্রীর আবেদনের সাড়া দিয়ে ১ লক্ষ টাকা অনুদান না নেওয়ার ঘোষণা করল একাধিক পুজো কমিটি। তালিকায় রয়েছে বিজেপি বিধায়ক সজল ঘোষ ও বিজেপি নেত্রী কেয়া ঘোষ।
আরও পড়ুন: জলপাইগুড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, দাউ দাউ করে জ্বলছে ফুলবাড়ির কারখানা
অনুদান নেওয়া থেকে বিরত থাকলেন একাধিক কমিটি
বিধায়ক স্বজন ঘোষ এদিন সোশ্যাল মিডিয়ায় তাঁর ফেসবুক পেজ থেকে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, “আগেও অনুদান নেইনি এখনো নেব না, সন্তোষ মিত্র স্কোয়ার, ধন্যবাদ শুভেন্দু বাবু।” অন্যদিকে রাজডাঙ্গা নব উদয়ন সংঘ ক্লাবের পক্ষ থেকেও মুখ্যমন্ত্রীর অনুদান না নেওয়ার কথা ঘোষণা করেছে। ওই ক্লাবে চেয়ারপারসন কেয়া ঘোষ দুর্গাপূজা উপলক্ষে প্রাপ্ত সরকারি অনুদান এক লক্ষ টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়াও তালিকায় রয়েছে জনপ্রিয় পুজো কমিটি টালা প্রত্যয়। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর অনুদান এক লক্ষ টাকার আবেদন থেকে তারা বিরত থাকবেন।










