অনন্যা সরকার, কলকাতা: ৪ মে পশ্চিমবঙ্গে পালাবদলের পর মন্ত্রীসভার প্রথম বৈঠকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন যে এরাজ্যে চালু করা হবে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (Ayushman Bharat Yojana)। এটি রাজ্যের স্বাস্থ্যসাথী (Swasthya Sathi) প্রকল্পটিকে প্রতিস্থাপন করবে। সেই মর্মে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের সাথে মিলে কাজ শুরু করেছে রাজ্য। আজ (৮ মে) আয়ুষ্মান ভারত বাস্তবায়নের জন্য মুখ্যমন্ত্রী ন্যাশনাল হেল্থ অথরিটির সাথে একটি মউ সই করতে চলেছেন।
এবার আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পেতে চলেছে পশ্চিমবঙ্গও
পশ্চিমবঙ্গ হতে চলেছে ৩৬ তম রাজ্য/কেন্দ্র শাসিত অঞ্চল, যেখানে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার সুবিধা মিলবে। আজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের (NHA) সাথে মউ সাক্ষর অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা (J.P. Nadda)।
West Bengal is set to become the 36th State/UT to implement the Ayushman Bharat Pradhan Mantri Jan Arogya Yojana (AB PM-JAY).
The National Health Authority (NHA) and the Government of West Bengal will sign an MoU tomorrow for the implementation of AB PM-JAY in the state.
Union… pic.twitter.com/UK06OW3Z8G
— Press Trust of India (@PTI_News) June 7, 2026
এই উদ্যোগটি পশ্চিমবঙ্গের নাগরিকদের সহজলভ্য ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা লাভের অন্যতম উপায় হতে চলেছে। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনে রাজ্যের লক্ষ লক্ষ যোগ্য সুবিধাভোগীরা স্বাস্থ্যখাতে বিপুল ব্যয়ের হাত থেকে সুরক্ষা পাবেন এবং সেইসাথে দেশের অন্যান্য স্বাস্থ্য সুবিধাগুলিও লাভ করতে সক্ষম হবেন। এর ফলে স্ট্যান্ডার্ড ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা পাওয়ার পথে একধাপ এগিয়ে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো উন্নত হবে।
আরও পড়ুনঃ রাস্তায় থুতু ফেললেই জরিমানা, কত টাকা? জানিয়ে দিল রাজ্য সরকার
আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে যোগ্য সুবিধাভোগীরা সেকেন্ডারি এবং টারশিয়ারি কেয়ার হাসপাতালে ভর্তির ক্ষেত্রে প্রতি বছর পরিবার পিছু পাঁচ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য সুরক্ষা পাবেন। ২০১৮ সালে এই প্রকল্প চালু হওয়ার পর থেকে দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার রূপান্তরের একটি অন্যতম মাইলফলক হয়ে উঠেছে, যা তালিকাভুক্ত সরকারি ও বেসরকারি হাসপাতালের বিশাল নেটওয়ার্কের মাধ্যমে সাধারণ নাগরিকদের সস্তা এবং মানসম্মত চিকিৎসার সুযোগ দেয়।










