অনন্যা সরকার, কলকাতা: বর্তমানে বাংলার মানুষ মেতে উঠেছে দুর্গাপুজোর আনন্দে। মাতৃ আরাধনার পাশাপাশি চলছে হইচই, প্যান্ডেল হপিং ও খাওয়া-দাওয়া। পুজো উপলক্ষে রাজ্যের বিভিন্ন সরকারি দফতর ও শিক্ষা প্রতিষ্ঠানে টানা ছুটি চলছে। এই উৎসবের মরশুমে এবার ব্যাংকগুলোতেও ছুটি (Bank Holiday) ঘোষনা করা হয়েছে। কোন কোন দিন ছুটি পাবেন ব্যাংকের কর্মীরা, আসুন জেনে নেওয়া যাক।
ব্যাংকের ছুটির দিনক্ষণ প্রকাশ করা হল
সরকারি দফতর বা শিক্ষা প্রতিষ্ঠানের মতো ব্যাংকগুলোতে দুর্গাপূজার সময় দীর্ঘ একটানা ছুটি থাকে না। তাই পুজোর মরশুমে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (Reserve Bank of India) সরকারি, বেসরকারি ও গ্রামীণ ব্যাংকগুলোর ছুটির তালিকা প্রকাশ করে। তবে উৎসবের সময় কিছু শহরে ব্যাংক টানা কয়েক দিন বন্ধ থাকতে পারে। রিজার্ভ ব্যাংকের ছুটির তালিকা অনুযায়ী, ১৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত বাংলার সব ব্যাংক পাঁচ দিন বন্ধ থাকবে। এমনকি দেশের অন্যান্য শহরের ব্যাংকগুলোও এই সময়ে টানা কয়েক দিন বন্ধ থাকতে পারে।
আজ সোমবার, মহা অষ্টমীর দিন (১৯ অক্টোবর) রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি ব্যাংকের শাখাগুলি বন্ধ রাখা হবে। আগামীকাল, মঙ্গলবার ২০ অক্টোবর, মহা নবমীর দিন গোটা পশ্চিমবঙ্গ জুড়েই ব্যাংকিং পরিষেবা বন্ধ থাকবে। বুধবার, ২১ অক্টোবর বিজয়া দশমী বা দশেরার (Dussehra) দিন রাজ্যের সব ব্যাংকের শাখা বন্ধ থাকবে। আর, ২৫ অক্টোবর, রবিবার সব ব্যাংকের জন্য সাপ্তাহিক ছুটির দিন।
আরও পড়ুন: দশমী পর্যন্ত ছুটি বাতিল স্বাস্থ্য দফতরের, মণ্ডপে মোতায়েন থাকবে চিকিৎসক ও অ্যাম্বুলেন্স
তাই, এই উৎসবের সপ্তাহে চেক জমা দেওয়া থেকে শুরু করে, ফর্ম জমা করা, ঋণের কিস্তি পরিশোধ করা বা অন্য কোনো জরুরি প্রয়োজনে ব্যাংকে যাওয়ার পরিকল্পনা করে থাকলে, আগেভাগেই ব্যাংকের ছুটির তালিকা দেখে নিন। তবে ছুটির দিনগুলোতে টাকা তোলা ও লেনদেনে যাতে ব্যাঘাত না ঘটে, তার জন্য এটিএম (ATM), মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং ও ইউপিআই (UPI)-এর মতো পরিষেবাগুলি চালু থাকবে।










